'মেয়েদের বিয়ের জন্য ফর্সা হওয়া জরুরি', ছেলেদের জন্য কোনটা প্রয়োজন! 'বালা'র ট্রেলার কী বলছে
২০১৯ সালে বলিউডে ফের একবার ছক্কা হাঁকাতে চলেছেন আয়ুষ্মান। অন্তত তাঁর অভিনীত ছবি 'বালা'র ট্রেলার সেরকমই এক বার্তা দিচ্ছে। ছবি টিজারেই বুঝিয়ে দিয়েছিল যে ২০১৯ এ আরও একটি ব্লকবাস্টার নিয়ে হাজির হতে চলেছেন আয়ুষ্মান। আর ট্রেলার সেই দাবিকে আরও জোরালো করল।

ছবির গল্প বালাকে নিয়ে। যাঁর রয়েছে চুল পড়ার সমস্যা। আর চুল পড়তে পড়তে এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছেন বালা , যে আত্মবিশ্বাসও তাঁর হারিয়ে গিয়েছে। কোনও মহিলার সঙ্গে কথা বলতে পর্যন্ত সমস্যায় পড়ে যান তিনি। এমন অবস্থা থেকে মুক্তি পেতে অনেক উপায় তিনি অবলম্বন করলেও, শেষে পড়ে যান জটিল এক সংকটে! মজার মোড়কে এই ছবি দিয়েছে এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। ছবির হাত ধরে ফের একবার 'জোর লাগাকে হঁইশা' ফিল্মের জুটি ভূমি-আয়ুষ্মান ফের সেই ম্যাজিক দেখা যায় কি না , তা নিয়ে রয়েছে জল্পনা।
আয়ুষ্মান খুরানা, ইয়ামি গৌতম, ভূমি পেনধরকর অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে ৭ নভেম্বর। অমর কৌশিক পরিচালিত 'বালা' ছবিটির প্রযোজক দীনেশ বিজন। ছবির ট্রেলার নজর কেড়েছেন জাভেদ জাফরি, সৌরভ শুক্লর মতো অভিনেতারা।












Click it and Unblock the Notifications