(ছবি) বজরঙ্গী ভাইজান : শুটিংয়ে 'বাচাল' হরশালীকে নিয়ে চিন্তায় ছিলেন পরিচালক
সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত বজরঙ্গী ভাইজান। এই ছবিতে অভিনেতা সলমন খানের একেবারে জয়জয়কার। কিন্তু এই ছবিতে আরও একজন রয়েছে যে এই ছবিতে সলমনের জনপ্রিয়তায় ভাগ বসিয়েছে। আর সে হল ছোট্ট পাকিস্তানি মেয়েটি, শাহিদা। যার আসল নাম হরশালী মলহোত্রা।
এই ছবিতে হরশালীর মুখে শুধু দুটিই কথা শোনা গিয়েছে, পবন (সলমন খানের চরিত্রের নাম), এবং জয় শ্রী রাম। তাও আবার একেবারে শেষ দৃশ্যে। কারণ এই ছবিতে মূক শিশুর চরিত্রে অভিনয় করেছে হরশালী। আর তার জেরেই চিন্তায় ছিলেন ছবির পরিচালক।
কারণ হরশালী প্রচন্ড গল্প প্রিয়। সারাক্ষণ বক বক করে যেতে পারে। হরশালীর মায়ের কথায়, "হরশালী কখনও চুপ করে থাকতে পারে না। ওয়ার্কশপের সময় মুকেশ (কাস্টিং ডিরেক্টর) আমাকে বলেছিলেন আমি চিন্তায় আছি হরশালী চুপ করে থাকতে পারবে তো শুটিংয়ে।"
হরশালী শুধু পারলই না একেবারে সবাইকে তাক লাগিয়ে দিল। ফরহা খান তো বলেই বসলেন 'শতাব্দীর সেরা খোঁজ হরশালী'।
হরশালীর বিভিন্ন মুডের ছবি দেখে নিন নিচের স্লাইডে ক্লিক করে।

শান্ত
দেখতে আদতে শান্ত মনে হলেও হরশালী কিন্তু মোটেই শান্ত নয়। ও দুরন্ত নয় ঠিকই কিন্তু কথা বলতে এত ভালবাসে যে সবার কানের পোকা বের করে দিতে পারে।

বজরঙ্গী ভাইজান
বজরঙ্গী ভাইজান ছবিতে অভিনয় করে সলমনের জনপ্রিয়তাতেও কিন্তু ভাগ বসিয়েছেন হরশালি।

পাগড়ি
পাগড়িতে মিষ্টি দেখাচ্ছে হরশালীকে।

ফ্যাশন
এই সাজে তো চেনারই উপায় নেই হরশালীকে।

বিউটি কুইন
একটি পোশাক সংস্থার বিজ্ঞাপনে স্টাইলিশ হরশালী।

এথনিক লুক
ছোট্ট হরশালী শুটিংয়ের জন্য আদ্যপান্ত ভারতীয় সাজে।

টেডির সঙ্গে
গোলাপী রংয়ের এই টেডি বিয়ারটি হরশালীর সবচেয়ে প্রিয়।

নিষ্পাপ
রোজকার সাজে নিষ্পাপ মুখের দুষ্টু মিষ্টি হরশালী।

বিউটি কুইন
সলমন খানের মতো জনপ্রিয় হতে চান হরশালী।

ছাতা মাথায়
একটি ফটোশুটের জন্য ছাতা মাথায় হরশালী।

বিরক্তি
বরফের জেরে এত ঠাণ্ডায় বিরক্তিতে মুখ কুঁচকে গিয়েছে হরশালীর।

সইফের সঙ্গে
অভিনেতা সইফ আলি খানের সঙ্গে হরশালী।

সোনাক্ষীর সঙ্গে
হরশালীর গালে স্নেহের পরশ সোনাক্ষী সিনহার।

বরফে চিৎপটাং
এটিও একটি ফটোশুটের জন্য। বরফের উপর চিৎ হয়ে শুয়ে রয়েছে হরশালী।

পরিচালকের চিন্তা
হরশালী কখনও চুপ করে থাকতে পারে না। ওয়ার্কশপের সময় মুকেশ (কাস্টিং ডিরেক্টর) বলেছিলেন আমি চিন্তায় আছি হরশালী চুপ করে থাকতে পারবে তো শুটিংয়ে।












Click it and Unblock the Notifications