Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের বজরঙ্গী ভাইজানের সঙ্গে দেখা হবে মুন্নির, সিকোয়েলে নয়, তবে কোথায়?

২০১৫ সালের সবচেয়ে নজরকাটা অনস্ক্রিন জুটির কথা বলতে গেলে বজরঙ্গী ভাইজান আর মুন্নির কথা তো উঠবেই। বলিউডের সুপারস্টাড সলমন খানের সঙ্গে ছোট্ট হরশালীর মলহোত্রার জুটির মিষ্টি জুটি দর্শকদের ভাসিয়ে নিয়ে গিয়েছে অন্য এক ভালবাসার জগতে। এবার সেই মনমাতানো জুটিকে ফের দেখা যাবে এক ফ্রেমে। [(ছবি) 'বজরঙ্গী ভাইজান'-এর তৈরি ১০টি বক্স অফিস রেকর্ড]

না বজরঙ্গী ভাইজান ছবির সিকোয়েল নয়। আমরা কথা বলছি টেলিভিশন বিজ্ঞাপনের। আজ্ঞে হ্যা বজরঙ্গী ভাইজান ছবির পর জনপ্রিয়তায় অন্যান্য শিশু শিল্পীদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে ৮ হরশালী। বছর পঞ্চাশের দাবাং খানের সঙ্গে ৮ বছরের মিষ্টি হরশালীর অনস্ক্রিন জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চলেছে বিজ্ঞাপন নির্মাতারা। [(ছবি) বজরঙ্গী ভাইজান : শুটিংয়ে 'বাচাল' হরশালীকে নিয়ে চিন্তায় ছিলেন পরিচালক]

ফের বজরঙ্গী ভাইজানের সঙ্গে দেখা হবে মুন্নির, সিকোয়েলে নয়, তবে কোথায়?

একটি জনপ্রিয় কুকি নির্মাণকারী সংস্থার জন্য বিজ্ঞাপনে দেখা যাবে হরশালী ও সলমনকে। জনপ্রিয় ওয়েবসাইট পিঙ্কভিলা সূত্রের খবর, এই বিজ্ঞাপনে মূলত সলমনকেই হাইলাইট করা হবে। যদিও শেষের দিকে কয়েক সেকেন্ডের টুইস্টের জন্য আনা হবে হরশালীকে। [(ছবি) বজরঙ্গী ভাইজান ছবির প্রচারে করিনা কাপুরের সেরা ১০ লুক!]

এই বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বজরঙ্গী ভাইজান ছবির জনপ্রিয় গান সেলফি লে লে...-র জিঙ্গল রাখা হবে। হরশালীর মায়ের কথায় বজরঙ্গী ভাইজানের শুটিং শুরুর সময় হরশালি খুব চুপচাপ থাকত, কারোর সঙ্গে মিশতে পারত না। কিন্তু ছবির শুটিং শেষ হতে হতে সলমন খানের সঙ্গে বেশ স্বচ্ছন্দ হয়ে গিয়েছিল হরশালী। তাই এরপরে একসঙ্গে কাজ করতে গেলে আরও ভালভাবে হরশালী কাজ করতে পারবে বলেই ধারণা তার মায়ের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+