জাভেদ আখতার মানহানি মামলা, কঙ্গনার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি
বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গীতিকার জাভেদ আখতারের মানহানি মামলায় সোমবার মুম্বই আদালত অভিনেত্রীর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কারণ কঙ্গনা এই মামলায় আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছিলেন।

আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ১ ফেব্রুয়ারি অভিনেত্রীকে সমন পাঠিয়ে নির্দেশ দিয়েছিল যে ১ মার্চের আগে অভিনেত্রীকে আদালতে আসতে হবে। কিন্তু একাধিকবার সেই সমন উপেক্ষা করে গরহাজির ছিলেন সেই অভিনেত্রী। তাই এবার কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। ২২ মার্চ এ সংক্রান্ত মামলা শুনবে আদালত।
গত মাসে কঙ্গনার বিরুদ্ধে পুলিশ একটি রিপোর্ট জমা দিয়ে বলেছিল যে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আদালতে আখতারের আইনজীবী দাবি করেছিলেন, 'জাতীয় এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর মক্কেলের ভাবমূর্তি নষ্ট করেছেন কঙ্গনা রানাওয়াত।’ এই মামলার প্রেক্ষিতে গত জানুয়ারি মাসে জাভেদ আখতারের বয়ান রেকর্ড করে জুহু থানার পুলিশ।












Click it and Unblock the Notifications