মিলল না জামিন, ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে পর্ণকাণ্ডে ধৃত রাজ কুন্দ্রাকে
মিলল না জামিন, ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে পর্ণকাণ্ডে ধৃত রাজ কুন্দ্রাকে
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে মঙ্গলবার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। গত সপ্তাহের সোমবারই পর্ন ভিডিও কাণ্ডের মামলা গ্রেফতার হন রাজ।

প্রোডাকশন ও পর্নোগ্রাফি সিনেমা তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই মুম্বই ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে। তাঁর পুলিশি হেফাজতে থাকার মেয়াদ মঙ্গলবারই শেষ হয়। ইতিমধ্যে রাজ কুন্দ্রা ও তাঁর সহ–অভিযুক্ত রায়ান থোর্পে উভয়ই বম্বে হাইকোর্টে আবেদন দায়ের করেছেন। তাঁরা হাইকোর্টকে জানিয়েছেন যে সিআরপিসির ৪১এ ধারায় তাঁদের কোনও নোটিস না দিয়েই বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। এখানে উল্লেখ্য সিআরপিসির ৪১এ ধারার আওতায় সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে অভিযুক্তকে আগে নোটিস পাঠিয়ে ডাকতে হবে।
মঙ্গলবারও রাজ কুন্দ্রার আইনজীবী আদালতকে জানান যে তদন্ত শেষ হয়ে গিয়েছে এবং তাঁর মক্কেলের জামিন পাওয়া উচিত। যদিও ম্যাজিস্ট্রেট আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দাবি হটশট অ্যাপ থেকে আর্থিক সুবিধা পেতেন রাজ কুন্দ্রা। এই হটশট অ্যাপের মাধ্যমে মোবাইলে ছড়িয়ে পড়ত পর্ন কনটেন্ট। যদিও রাজ কুন্দ্রা এই অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে কু্ন্দ্রার জুহুর বাড়িতে ক্রাইম ব্রাঞ্চের তল্লাশির সময় শিল্পা শেঠি জানান যে তিনি তাঁর স্বামীর এই কাজের বিষয়ে কিছুই জানতেন না। রাজের বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছেন বেশ কিছু অভিনেত্রী ও মডেলরাও।












Click it and Unblock the Notifications