বিটেক করে সিনেমায় নাম লিখিয়েছিলেন 'বাহুবলী', প্রভাস,মহেশ বাবু, দুলকার সলমনদের শিক্ষাগত যোগ্যতা জানেন?

বিটেক করে সিনেমায় নাম লিখিয়েছিলেন 'বাহুবলী', প্রভাস,মহেশ বাবু, দুলকার সলমনদের শিক্ষাগত যোগ্যতা জানেন?

ভারতীয় সিনেমায় হলচল ফেলে দেওয়া নায়ক প্রভাস থেকে দক্ষিণ ভারতের তাবর সুপার স্টার মহেশ বাবু, দুলকর সলমন, সূর্যদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনও অংশে কম নয়। সিনেমা করলেই যে তারা পড়াশোনা বেশিদূর এগোতে পারেননি সেই ভুল ভেঙে দেবেন এঁরা। একের পর এক বড় ডিগ্রি রয়েছে এঁদের ঝুলিতে।

প্রভাসের শিক্ষাগত যোগ্য

প্রভাসের শিক্ষাগত যোগ্য

ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পান তেলুগু সুপারস্টার প্রভাস বা উপালাপতি ভেঙ্কটা সূর্যনারায়ণ প্রভাস। সিনেমায় মুখ দেখানোর আগেই বিটেক ডিগ্রি নিয়ে ফেলেছিলেন তিনি। হায়দরাবাদের শ্রী চৈতন্য কলেজে থেেক বিটেক ডিগ্রি নিয়ে সিনেমার দিকে ঝুঁকেছিলেন প্রভাস। তার আগে ভীমাভরমের ডিএনআর স্কুল থেকে পড়াশোনা করেছিলেন তিনি। বিশাখাপত্তনমের সত্যানন্দ ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনাও করেছেন প্রভাস।

আর্টস গ্র্যাজুয়েট রবি তেজা

আর্টস গ্র্যাজুয়েট রবি তেজা

তেলুগু সিনেমার আরেক সুপারস্টার রবি তেজা। পড়াশোনা শেষ করে তবেই ফিল্মে নাম লিখিয়েছিলেন তিনি। কর্মসূত্রে তাঁর বাবা উত্তর ভারতে থাকতেন। সেই সুবাতে মুম্বই দিল্লি,জয়পুরে স্কুলের পড়াশোনা শেষ করেন। শেষে বিজয়ওয়াড়া থেকে স্কুল শেষ করেন তিনি। বিজয়ওয়াড়ারই সিদ্ধার্থ ডিগ্রি কলেজ থেকে স্নাতক হয়েছিলেন রবিতেজা।

তামিল সুপারস্টার সূর্যর পড়াশোনা কতদূর

তামিল সুপারস্টার সূর্যর পড়াশোনা কতদূর

দক্ষিণ ভারতের আরেক সুপার হিরো সূর্য। তাঁর আসল নাম সারাভানন শিবকুমার। তামিল সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পান তিনি। চেন্নাইয়ের একাধিক বড় স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পদ্মাশেসাদ্রি বালা ভবন স্কুল এবং সেন্ট বেডস অ্যাংলো ইন্ডিয়ান স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। চেন্নাইয়ের লয়লা কলেজ থেেক স্নাতক ডিগ্রি নিয়েছেন অভিনেতা।

আল্লু অর্জুনের শিক্ষাগত যোগ্যতা

আল্লু অর্জুনের শিক্ষাগত যোগ্যতা

দক্ষিণ ভারতের আরেক সুপারস্টার আল্লু অর্জুন। তিনি তলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা। চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে পড়াশোনা করেন। সেখান থেকে হায়দরাবাদের এমএসআর কলেজ থেকে বিবিএ পাস করেছিলেন তিনি। তারপরেই তেলুগু সিনেমায় হােত খড়ি।

কমার্সের ছাত্র মহেশবাবু

কমার্সের ছাত্র মহেশবাবু

তেলুগু সিনেমার মেগাস্টার। আল্লু অর্জুনের মতোই চেন্নাইয়ের সেন্ট ববদে হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা। তারপর চেন্নাইয়ের লয়লা কলেজ থেকে পড়াশোনা করে ফিরে আসেন তিনি। কমার্স গ্র্যাজুয়েট মহেশবাবু।

ম্যানেজমেন্ট পাস দুলকার সলমন

ম্যানেজমেন্ট পাস দুলকার সলমন

মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেরোন যিনি সেই দুলকার সলমনের শিক্ষাগত যোগ্যতা জানেন। আমেরিকা থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি নিয়ে এসে সিনেমায় অভিনয় করছেন তিনি। চেন্নাইয়ের সিসিয়া স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। কোচি থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি।

ধনুষের শিক্ষাগত যোগ্যতা জানেন

ধনুষের শিক্ষাগত যোগ্যতা জানেন

ভেঙ্কটেশ প্রভু কস্তুরি রাজা আসল নাম ধনুষের। অভিনেতা একসঙ্গে প্রোযোজক, সুরকার এবং গীতিকার। তামিল সিনেমার জনপ্রিয় নাম। স্কুলের পড়াশোনা পুরোটাই চেন্নাইয়ে। মাদুরাইয়ের কেমরাজ বিশ্ববিদ্যালয় থেেক স্নাতক ডিগ্রি নিয়েছেন ধনুষ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংও পড়েছেন তিনি।

পৃথ্বীরাজ সুকুমারম

পৃথ্বীরাজ সুকুমারম

পৃথ্বীরাজ সুকুমারম মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় নাম। চেন্নাইয়ের স্কুল থেকে সেকেন্ডারি পাস করেছিলেন তিনি। কুন্নুরের জোসেফ বয়েস থেকে শৈশবের পড়াশোনা। পরে তাঁর পরিবার কেরলে চলে যায়। সেখানে সেন্ট মেরি সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করেন। অস্ট্রেলিয়ার তসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেেছন তিনি।

নাগা চৈতন্যের পড়াশোনা

নাগা চৈতন্যের পড়াশোনা

তেলুগু সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য। চেন্নাইয়ের পদ্মা সেশাদ্রি বালাভবনে পড়াশোনা করেছেন তিনি। সেখান থেকে তিনি হায়দরাবাদে চলে আসেন ডিগ্রি পড়াশোনার জন্য। সেখানে তিনি সেন্ট মেরি স্কুল থেকে পড়াশোনা করেন।

ভিজয় থ্যালাপতির পড়াশোনা

ভিজয় থ্যালাপতির পড়াশোনা

মাস্টার খ্যাত তামিল সিনেমার সুপারস্টার বিজয় থ্যালাপতি পড়াশোনা করেছিলেন চেন্নাইয়ে। কোডামবক্কমের ফতিমা ম্যাট্রিকুলেশন হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা শুরু করেন তিনি। সেখান থেকে বালালোক ম্যাট্রিকুলেশন হাইয়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা। ভিস্যুয়াল কমিউনিকেশন নিয়ে লয়োলা কলেজ থেকে পাশ করেন তিনি।

হায়দরাবাদেই পড়াশোনা বিজয় দেবকোন্ডার

হায়দরাবাদেই পড়াশোনা বিজয় দেবকোন্ডার

আরেক তামিল সুপারস্টার বিজয় দেবকোন্ডা পড়াশোনা করেেছন অনন্তপুরের সত্যসাই হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে। সেখান থেকে তিনি হায়দরাবাদের লিটল ফ্লাওয়ার জুনিয়র কলেজ থেকে ডিগ্রি নেন। তারপর হায়দরাবাদের বদ্রুকা কলেজ থেকে কমার্সে ডিগ্রি নেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+