'বাহুবলী' প্রভাসের কাছাকাছি অনুষ্কা! পরিচালকের ছেলের বিয়েতে কী ঘটে গেল দেখেনিন

জয়পুরে রাজকীয় 'ডেস্টিনেশন ওয়েডিং' আয়োজিত হয়েছিল 'বাহুবলী' ছবির পরিচালক রাজামৌলির ছেলে কার্তিকেয়র বিয়ে উপলক্ষ্য়ে।

জয়পুরে রাজকীয় 'ডেস্টিনেশন ওয়েডিং' আয়োজিত হয়েছিল 'বাহুবলী' ছবির পরিচালক রাজামৌলির ছেলে কার্তিকেয়র বিয়ে উপলক্ষ্য়ে। গোটা দক্ষিণ ভারতের সুপারস্টাররা সেখানে আমন্ত্রিত ছিলেন। 'বাহুবলী'র তারকারা ছাড়াও সেখানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন বঙ্গসুন্দরী সুস্মিতা সেনও। এদিকে, রাজকীয় এই আয়োজনের ফাঁকেই 'বাহুবলী' প্রভাস ও অনুষ্কাকে দেখা যায় বেশ কাছাকাছি। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

অনুষ্কা-প্রভাস

বিয়ের আয়োজনের মাঝেই দেখা যায়, প্রভাস ও অনুষ্কা খানিকটা কাছাকাছি এসেছেন। তাঁদের একসঙ্গের বিরল দৃশ্যও এদিন ফ্রেমবন্দি হয়।

বিয়েতে নাগার্জুনা

রাজামৌলির ছেলের বিয়েতে দেখা যায় দক্ষিণী তারকা নাগার্জুনকে। তিনিও ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণী তারকা রামচরণ তেজা ও তাঁর স্ত্রী।

রাণার ঢোল বাজানো

বিয়ের আয়োজনের মধ্যেই জয়পুরে কাঁধে ঢোল তুলে নিতে দেখা যায় 'বহুবলী' অভিনেতা রাণা দাগ্গুবাটিকে।

জুনিয়ার এনটিআর

বিয়ের আসরে রামচরণ তেজার সঙ্গে দেখা গেল জুনিয়ার এনটিআরকে। আর তাঁকে নিয়েই আসরের আনন্দে মেতে উঠলেন তারকারা।

বর-কণে

এদিনের অনুষ্ঠানে ঐতিহ্যশালী পোশাকে দেখা গেল কার্তিকেয় ও তাঁর স্ত্রীকে।

সুস্মিতা সেন

প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকেও দেখা গেল এদিনের অনুষ্ঠানে। বঙ্গতনয়াও এদিন একাধিক ছবিতে মাত করে দেন সোশ্যাল মিডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+