Bagha Jatin Pre Teaser: ব্যোমকেশ রেশ কাটার আগেই বড় চমক দেবের, বাঘা যতীনের প্রি টিজার প্রকাশ্যে
একেবারে মোক্ষম সময়ে প্রি টিজার মুক্তি। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন অভিনেতা দেবের বহু প্রতীক্ষিত ছবি বাঘা যতীনের প্রি টিজার প্রকাশ্যে। নিেজর ইনস্টাগ্রামে বাগা যতীনের প্রি টিজার শেয়ার করেছেন অভিনেতা। ব্যোমকেশের রেশ কাটতে না কাটতেই আবার এক নতুন চেহারায় দেখা দিলেন দেব।
স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনকে নিয়ে তৈরি হয়েছে ছবিটি। তাতে মুখ্য চরিত্র বাঘা যতীনের ভূমিকায় অভিনয় করতে দেখা যােব অভিনেতা দেবকে। একেবারেই অন্যরকম একটা চরিত্র। গত কয়েক বছরে একের পর এক ভিন্ন স্বাদের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা দেবকে।

প্রজাপতি থেকে শুরু করলে বলা যায় পর পর অনেকটাই পরিণত হয়েছে দেবের অভিনয়। যদিও ব্যোমকেশে সত্যান্বেষীর ভূমিকায় নিজেকে তেমন প্রতিষ্ঠীত করতে পারেননি দেব। সমালোচকা অন্তত তাই দাবি করেছেন। ছবিতে সত্যান্বেষী ব্যোমকেশকে অনেকটাই সংসারী করে দেখানো হয়েছে। সেই সঙ্গে ছবিটিতে বাণিজ্যিক উপকরণ বেশি থাকায় সত্যান্বেষী ব্যোমকেশের যে ধারনা পাঠকদের মধ্যে রয়েছে তাতে পুরোপুরি সফল হতে পারেননি দেব।
তবে দেব জানিয়েেছন যদি দর্শকরা তাঁকে দুর্গ রহস্যতে পছন্দ করেন তাহলে তিনি আবারও ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করতে রাজি। তার মধ্যেই আবার একেবারে বাঘা যতীনের ভূমিকায় টিজারে দেখা দিয়েছেন দেব। মাত্র এক মিনিেটর টিজারে বোঝা গিয়েছে ছবিটি তৈরি করতে বেশ পরিশ্রম করেছেন সকলে। বিশেষ করে দেব। বাঘা যতীনের চরিত্রে নিজেকে মানিয়ে নিয়ে অনেকটাই লুক বদল করতে হয়েছে তাঁকে।
প্রিটিজার েয সকলের নজর কেড়েছে তাতে কোনও সন্দেহ নেই। স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন নাকি হাতে করে বাঘ মেরেিছলেন। সেই দৃশ্যটি সিনেমায় দেখার জন্য যে দর্শকরা মুখিয়ে থাকবেন তাতে কোনও সন্দেহ নেই। অরুণ রায় পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর পুজোর ঠিক আগেই। দেবের নিজের সংস্থা এর প্রযোজনা করছে। ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে সৃজা দত্তকে। আজ অর্থাৎ সোমবার স্বাধীনতা দিবসের আগের দিন বাংলায় বাঘা যতীনের প্রি টিজার মুক্তি পেয়েছে। আগামী কাল হিন্দি প্রি টিজারটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications