BAFTA 2025: পরিচালক পায়েল কাপাডিয়ার ছবিকে হারিয়ে বাফটা পুরষ্কার জিতে নিলেন কে?
চলতি বছরে অনুষ্ঠিত হল 'বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড'। লন্ডনের সাউথব্যাঙ্ক সেন্টারের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। চলতি বছর ৭৮ তম বর্ষে পা রাখল এই অনুষ্ঠান। তবে এবার পায়েল কাপাডিয়া ফ্রান্সের এমিলিয়া পেরেজের কাছে হেরে গেছেন। যা দেশের জন্য খুব খারাপ খবর। পায়েল কাপাডিয়ার ছবি 'অল উই ইমাজিন অ্যাজ লাইট\' গোল্ডেন গ্লোব পুরষ্কার থেকেও বঞ্চিত হয়েছে।
পরিচালক পায়েল কাপাডিয়ায় ছবি 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' নিয়ে অনুগামীদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না। যদিও শেষ রক্ষা হল না। ২০২৪ সালের ডিসেম্বর মাসে গোল্ডেন গ্লোবসের ছবিতে সেরার সেরার তালিকায় নিজের জায়গা করে ফেলেছিল এই ছবি। যদিও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। বিনোদন দুনিয়া পরিচালকের এই ছবি বাফটা পুরষ্কারের জন্য দৌড়েছে। তবে শেষ পর্যন্ত 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'-কে হার মানতে হল। যা কিন্তু দেশের কাছে খুব খারাপ একটা খবর।

পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ফ্রান্সের এমিলিয়া পেরেজের কাছে হেরে যায়। গোল্ডেন গ্লোবস , ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' কিন্তু কোনও পুরষ্কার জিততে পারেনি। তবে ২০২৪ সালের কান চলচ্চিত্রে পুরষ্কার জিতে প্রথম ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠে এই ছবি।
এই সিনেমার জন্য গ্রাঁ প্রি পেয়েছিলেন পরিচালক পায়েল কাপাডিয়া। ছবিতে অভিনয় করে অনুগামীদের বিশেষ নজর কেড়েছেন কানি কুসরুতি, দিব্যা প্রভা এবং ছায়া কদম। বাফটা অনুষ্ঠানে মনোনয়েন পর্যন্ত গেলে, শেষ রক্ষা হল না, কোনও বিভাগের পুরস্কার হাতে ওঠেনি 'অল উই ইম্যাজিন অ্যাজ লাইট'-এর। এই বিশেষ অনুষ্ঠানে চলতি বছর জো সালদানা এমিলিয়া পেরেজের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন।












Click it and Unblock the Notifications