BAFTA 2024: সব্যসাচীর শাড়িতে BAFTA মাতালেন দীপিকা, একসঙ্গে ৭টি সেরার পুরস্কার ওপেনহেইমারের
বাফটা পুরস্কারের সঞ্চালনায় বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব্যসাচীর শাড়িতে বাফটার মঞ্চে দেখা গেল তাঁকে। দীপিকাকে দেখে মন্ত্রমুগ্ধ দর্শকরা। বাফটা পুরস্কারের এবার সিংহভাগটাই দখল করে নিয়েছে ওপেনহেইমার। একাই ৭টি পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
লন্ডনের রয়াল ফেস্টিভাল হলে বসেছিল পুরস্কারে আসর। আর তাতেই সঞ্চালনা করেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আন্তর্জাতিক মঞ্চে দীপিতার এই যোগদান যদিও এই প্রথম নয়। তবু বাফটার মতো এতো বড় মঞ্চে সঞ্চালনার সুযোগ পাওয়াও কম বড় কথা নন। যেহেতু তিনি ভারতীয় তাই ভারতের সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চেয়েছেন। সেকারণে জনপ্রিয় সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরে তিনি হাজির হয়েছিলেন আন্তর্জাতিক মঞ্চে। দীপিকাকে দেখে চোখ ঝাঁধিয়ে গিয়েছে দর্শকদের।

এবারের বাফটাই একাই বাজিমাত করেছে ওপেনহেমার। একসঙ্গে সাতটি পুরস্কার ওপেনহেমারের ঝুলিতে। পরিচালক ক্রিস্টোফার নোলেনের পরিচালনার এই ছবিটি ১৩টিতে মনোনয়ন পেয়েছিল। তারমধ্যে ৭টি বিভাগে সেরার পুরস্কার জয় করেছে। সেরা পরিচালক, সেরা অভিনেতা, এবং সেরা ছবির পুরস্কারও তার ঝুলিতেই।
প্রথম বাফটা পুরস্কার তার পরে আবার একসঙ্গে সাতটি বিভাগে জয় স্বাভাবিক ভাবেই আনন্দে আত্মহারা পরিচালক নোলান। তিনি ধন্যবাদ জানিয়েছেন স্টুডিও ইউনিভার্সালকে। অন্যদিকে পুওর থিংও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এই ছবির নায়িকা এমা স্টোন। পুওর থিং ৫টি পুরস্কার পেয়েছে।
বাফটায় প্রথম সঞ্চালনা ছিল দীপিকার। সব্যসাচীর ডিজাইন করা গোল্ডেন শাড়িতে একেবারে ঝকমক করছিলেন দীপিকা। প্রথম বাফটায় সঞ্চালনার সুযোগ তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি। সেই সঙ্গে তিনি তুলে ধরেছেন ভারতীয় সংস্কতিকে। ইতিমধ্যেই দীপিকার এই গোল্ডেন শাড়ি লুকের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications