টলিউড ফিল্মে বাদশা! কোন তারকাদের সঙ্গে দেখা যাবে তাঁকে

'আভি তো পার্টি শুরু হুই হ্যায়'.. হ্যাঁ! সবেমাত্র শুরু হয়েছে তাঁর বলিউড যাত্রা, এরই মধ্যে বাদশা পা রাখতে চলেছেন টলিউডেও। টলিউড ফিল্ম 'ভিলেন'-এ একটি বিশেষ গানে থাকছেন তিনি।

'আভি তো পার্টি শুরু হুই হ্যায়'.. হ্যাঁ! সবেমাত্র শুরু হয়েছে তাঁর বলিউড যাত্রা, এরই মধ্যে বাদশা পা রাখতে চলেছেন টলিউডেও। টলিউড ফিল্ম 'ভিলেন'-এ একটি বিশেষ গানে থাকছেন তিনি। এবছরের দুর্গাপুজোর বাজার মাতাতে আসছে বাদশার এই গান। অঙ্কুশ , মিমি অভিনীত 'ভিলেন' ছবির একটি গানে তাঁকে দেখা যাবে।

টলিউড ফিল্মে বাদশা! কোন তারকাদের সঙ্গে দেখা যাবে তাঁকে

প্রথমবার বাংলা ছবিতে গান গেয়ে বেশ উচ্ছ্বসিত বাদশা। সঞ্জীব তিওয়ারির লেখা এই গান কম্পোজ করেছেন শুভদীপ মিত্র। 'ভোলে বাবা পার করেগা' নামের এই গান দূর্গা পুজোয় বাঙালির পার্টির মেজাজ যে মাত করতে পারে কিনা , এখন নজর সেদিকেই! গানটির জন্য শুভদীপকে পরামর্শ দেন সঙ্গীত পরিচালক প্রীতম। তারপরই ফিল্মের প্রযোজকদের সঙ্গে কথা বলে বাদশাকেই গানটির জন্য বেছে নেওয়া হয়।

দুটি পরিচয় আর দেখতে হুবহু এক! এমনই এক ব্যক্তিত্বকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। যে ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছেন দুই ভিন্ন মহিলা। এমনই একটি গল্পের ইঙ্গিত দিয়েছে বাব যাদবের ছবি 'ভিলেন'। ছবি অনেকাংশেই চোখে আঙুল দিয়ে মিল তুলে ধরছে ২০১৬ সালের তামিল ছবি 'জেন্টিলম্যান'-এর সঙ্গে। এই ছবিতে অঙ্কুশ তাঁর চেনা মোড়ক ছেড়ে , এক নতুন ভূমিকায় উঠে এসেছেন। বডি বিল্ডিং -এর পর সিক্স প্যাকের অঙ্কুশের সঙ্গে পুরনো অঙ্কুশকে মেলানো ভীষণ কঠিন! এই ছবিতে অন্যতম চমক মিমি। অঙ্কুশ, মিমি ছাড়াও ছবির অন্যতম চরিত্র ঋত্বিকা। অ্যাকশনে ঠাসা এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+