'বদলা নেওয়া কিছুক্ষেত্রে যেমন অনুচিত, ক্ষমা করাও তেমন ঠিক নয়', গায়ে কাঁটা দেওয়া এই ভিডিও ভাইরাল
'মূর্খ সেই হয় যে শুধুই সত্যিটা জানে, সত্যি আর মিথ্যের ফারাকটা জানেনা'। এমনই এক তাক লাগানো সংলাপে 'বদলা'র ট্রেলার বুঝিয়ে দিয়েছে সুজয় ঘোষের হত ধরে ফের একটা 'কাহানি' উঠে আসতে চলেছে!
'মূর্খ সেই হয় যে শুধুই সত্যিটা জানে, সত্যি আর মিথ্যের ফারাকটা জানেনা'। এমনই এক তাক লাগানো সংলাপে 'বদলা'র ট্রেলার বুঝিয়ে দিয়েছে সুজয় ঘোষের হত ধরে ফের একটা 'কাহানি' উঠে আসতে চলেছে! 'পিঙ্ক' এর পর ফের একবার একজোট অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু। সৌজন্যে পরিচালক সুজয় ঘোষের 'বদলা'।

বিদ্যা বালান অভিনীত 'কাহানি' ছবিতে টানটান উত্তেজনা ,কৌতূহল ধরে রেখে অসামান্য থ্রিলার তুলে ধরেছিলেন সুজয় ঘোষ। ফের এক রহস্যগল্প নিয়ে হাজির বলিউডের এই বাঙালি পরিচালক। তাঁর পরিচালিত ছবি 'বদলা' বলছে এক খুনের কাহিনি। যেখানে তাপসী পান্নু চরিত্রটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে খুনের। আর তাপসীর দাবি, তিনি তাঁর সঙ্গীকে খুন করেননি। আর তাপসীর হয়ে আইনি যুদ্ধে নেমেছেন বাদল গুপ্ত । এই আইনজীবীর চরিত্রে রয়েছেন অমিতাভ। এদিন প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।
আগামী ৮ মার্চ মুক্তি পেতে চলেছে 'বদলা'। জাতীয় পুরস্কার প্রাপ্ত 'পিঙ্ক' এ এর আগেও তাক লাগিয়ে দিয়েছিলেন বলিউড বাদশা অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন তাপসী পান্নু। একবার ফের সেই জুটি , পুরনো ম্য়াজিক তৈরি করতে পারবেন কি না ,তার দিকে তাকিয়ে বক্স অফিস।












Click it and Unblock the Notifications