Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিনেপ্রেমীরা রেডি তো? মার্চে আসছে ব্যক টু ব্যাক সিনেমা, ওয়েব সিরিজ

সিনেপ্রেমীরা রেডি তো? মার্চে আসছে ব্যক টু ব্যাক সিনেমা, ওয়েব সিরিজ

দীর্ঘ দুই বছরের করোনা কাল কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে গোটা বিশ্ব। আর এই সময় সবথেকে খতিগ্রস্থ হয়েছে যে সকল ক্ষেত্র তার মধ্যে অন্যতম হল বিনোদন। করোনার কাঁটায় কার্যত থমকে গিয়েছিল এই খেত্রের সঙ্গে জরিত সব বিষয়। দীর্ঘদিন ধরে বন্ধ থেকেছে শ্যুটিং। এরপর আস্তে আস্তে ধারাবাহিকের কাজ শুরু হলেও সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনার ধাক্কায় জর্জরিত বিভিন্ন স্থানে কাজের অনুমতি না পাওয়া, এবং আরও নানা রকম সমস্যার কারণে থমকে ছিল একাধিক সিনেমা বা ওয়েব সিরিজের শ্যুটিং-এর কাজ। পাশপাশি বন্ধ ছিল সব সিনেমাহল ও মাল্টিপ্লেক্সগুলিও। কিন্তু এই মুহূর্তে অনেকটাই সেরে উঠেছে পৃথিবী। সেই কারণে খুলে দেওয়া হয়েছে সিনেমাহল গুলিকেও। আর এতেই যেন পালে হাওয়া লেগেছে বিনোদন মাধ্যমের নৌকায়। চলতি মাস অর্থাৎ মার্চে আসতে চলেছে একগুচ্ছ সিনেমা এবং ওয়েব সিরিজ। যার মধ্যে দু-একটি ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে মার্চের শুরুতেই। এক নজরে দেখে নেওয়া যাক, বিনোদনের বসন্তে ফুলের আগুন লাগাতে কোন কোন সিনেমা বা সিরিজ আসতে চলেছে চলতি মাসে।

রাধেশ্যাম

রাধেশ্যাম

বহু প্রতীক্ষিত সিনেমার মধ্যে অন্যতম প্রভাস অভিনীত ছবি 'রাধেশ্যাম'। পূজা হেগড়ে অভিনয় করতে চলেছেন এই সিনেমায় প্রভাসের বিপরীতে। ৭০-এর দশকের একটি রোম্যান্টিক প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। আগামী ১১ই মার্চ সিনেমাহল মাতাতে আসছে প্রভাস ও পূজা অভিনীত এই ছবি রাধেশ্যাম।

দ্য কাশ্মীর ফাইল

এই সিনেমার হাত ধরে আবার বড় পর্দায় ফরছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খেরও। কাশ্মীরে বিদ্রোহ এবং সেখান থেকে পণ্ডিত দের অবস্থান ত্যাগের গল্প উঠে আসবে এই সিনেমার মধ্যে দিয়ে। এই ছবিও মুক্তি পেতে চলেছে আগামী ১১ মার্চ।

বচ্চন পান্ডে

খিলাড়ি অক্ষয় কুমার এবং কৃতি শ্যানন অভিনীত সিনেমা বচ্চন পান্ডেতে অক্ষয়ের লুক নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। আর এবার ফের খিলাড়ির খেল দেখতে তৈরি হচ্ছে বড় পর্দা। তামিল ছবি 'ভিরাম'-এর রিমেক সিনেমা বচ্চন পান্ডে রিলিজ হতে চলেছে আগামী ১৮ মার্চ। আরশাদ ওয়ার্সি, পঙ্কজ ত্রিপাঠী, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রতিক বব্বরের মত অভিনেতারাও আছেন এই সিনেমায়।

জলসা

শেফালী শাহ এবং বিদ্যা বালান অভিনীত ছবি জলসা মূলত থ্রিলার মুভি। এখানে ফের স্বমহিমায় দেখা যেতে চলেছে বলিউডের 'হিরো' ফিগার বিদ্যা বালানকে। এই ছবিও মুক্তি পাবে আগামী ১৮ মার্চ।

আর আর আর

চলতি বছরের সবথেকে চর্চিত ছবি হল আর আর আর। বারবার নানা কারণে এর মুক্তি পিছিয়েছে। অবশেষে সব ঠিক থাকলে চলতি মাসের ২৫ তারিখ পর্দা কাঁপাতে আসছে এই সিনেমা। জুনিয়র এনটিআর, রামচরণ, অজয় দেবগন অভিনীত ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

মুন লাইট

অন্যতম নামকরা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই মিনি ওয়েব সিরিজ মুন লাইট। মার্ক স্পেক্টর-এর অনুকরণে নির্মিত এই সিরিজ আসতে চলেছে মাসের শেষে, অর্থাৎ ৩০মার্চ। মিশরীয়দের বহু চর্চিত দেবতাদের সঙ্গে জড়িত একটি রহস্যের সমাধান দেখানো হয়েছে এই সিরিজে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+