২০১৯ ভোটযুদ্ধের মাঝে মুনমুনের সঙ্গে কফি খেতে চান বাবুল!পার্টিগত দ্বন্দ্ব নিয়ে কী বললেন বিজেপি সাংসদ
২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূল প্রার্থী হিসাবে মুনমুন সেনের নাম ঘোষণার পরই, পাল্টা টুইটে মুনমুন সেনকে নিয়ে 'সেনসেশনাল উপহার' বলে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়ো।
২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূল প্রার্থী হিসাবে মুনমুন সেনের নাম ঘোষণার পরই, পাল্টা টুইটে মুনমুন সেনকে নিয়ে 'সেনসেশনাল উপহার' বলে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়ো। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরই তাঁকে 'আনকালচার্ড' বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গোটা বিতর্ক নিয়ে বাবুল মুখ খোলন।

বাবুলের দাবি
বাবুল সুপ্রিয়ো এর আগেই দাবি করেছিলেন আসানসোল কেন্দ্র থেকে তিনি ২ লাখ ভোটে মুনমুনকে হারিয়ে দেবেন। এদিন, মুনমুন সম্পর্কে মন্তব্য করতে দিয়ে তিনি জানান, দু'জনেই তাঁরা বন্ধু। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে তাঁদের সম্পর্ক যেন বন্ধুর মতোই থাকে, এমনই আশা প্রকাশ করেছেন বাবুল।
কফি উইথ মুনমুন!
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল এদিন বলেন, 'গতবার ছিলেন দোলা সেন। এইবার রয়েছেন মুনমুন সেন।দেখা হলে কফি খাব একসঙ্গে। এতে আমার পার্টির কোনও আপত্তি নেই। '
বাবুলের আশা
এদিন বাবুল সুপ্রিয়ো জানান, গত লোকসভা ভোটে তৃণমূল তাঁর বিরুদ্ধে বহু কটুক্তি করেছে।তবে তৃণমূলের প্রার্থী দোলা সেন বাবুলের বিরুদ্ধে ব্যাক্তিগতস্তরে কোনও কুমন্তব্য করেননি। বাবুলের আশা এইবারেও ভোটে কোনও কুমন্তব্য উঠে আসবে না।












Click it and Unblock the Notifications