'বাড়ি ৯ টার মধ্যে ফেরো', বাবুল সুপ্রিয়র গান কোন 'মাসিমা'র কথা বলছে! মজেছে ইন্টারনেট
বাংলার অন্য়তম নামী পরিচালকদ্বয় নন্দিতা ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি 'গোত্র'। ফের একবার সাধারণের মধ্যে থেকে অসাধারণের কাহিনি তুলে ধরতে চলেছেন এই স্বনামধন্য পরিচালকদ্বয়ের প্রোডাকশন হাউস 'উইন্ডো
বাংলার অন্য়তম নামী পরিচালকদ্বয় নন্দিতা ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি 'গোত্র'। ফের একবার সাধারণের মধ্যে থেকে অসাধারণের কাহিনি তুলে ধরতে চলেছেন এই স্বনামধন্য পরিচালকদ্বয়ের প্রোডাকশন হাউস 'উইন্ডোজ'।

প্রেম, বিশ্বাস, আর আস্থাকে ঘিরে এক নতুন ছন্দে গল্প বেঁধেছেন নন্দিতা-শিবপ্রসাদরা। ছবির নাম 'গোত্র'। আর কয়েকদিনের অপেক্ষা কাটতলেই মুক্তি পাবে ছবিটি। তার আগে ইতিমধ্যেই ছবির গান রীতিমতো হিট হয়েছে। ছবির 'রঙ্গবতী' গানটি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। একাধিক সেলেবকে দেখা যাচ্ছে এই গানের ছন্দে নেচে 'রঙ্গবতী' চ্যালেঞ্জের ভিডিও আপলোড করতে। আর এবার মুক্তি পেল ফিল্মের আরও একটি গান 'হিটলার মাসিমা'। বাবুল সুপ্রিয়র কণ্ঠে এই গানে রীতিমতো মজেছে ইন্টারনেট।
ভিডিওতে কৌতূত অভিনেতা বিশ্বনাথ বসু এক্কেবারে আলাদা ভূমিকায় ধরা দিয়েছেন। আর তার সঙ্গে যোগ হয়েছে গানটির মজাদার লিরিক! অন্যদিকে, দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দিয়ে , ফের একবার সিনে জগতে বাবুল সুপ্রিয়। সবমিবিলিয়ে জমজমাট এই গানের ভিডিও এখন বাজার মাতাচ্ছে।












Click it and Unblock the Notifications