বিগ বসের প্রাক্তন সুন্দরী প্রতিযোগীকেও তার লালসার শিকার বানাতে চেয়েছিল রাম রহিম
প্রাক্তন বিগ বস প্রতিযোগী মারিনা কুয়র এবার মুখ খুললেন ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সম্পর্কে।
প্রাক্তন বিগ বস প্রতিযোগী মারিনা কুয়র এবার মুখ খুললেন ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সম্পর্কে। অভিযোগ করলেন গুরমিত রাম রহিম সিং একজন সেক্স অ্যাডিক্ট ছিল বলে। পাশাপাশি তাঁকেও লালসার শিকার বানাতে চেয়েছিল ধর্ষক রাম রহিম। ডেরা সাচা সৌদায় বসে কীভাবে মেয়েদের নিজের লালসার শিকার বানিয়েছিল রাম রহিম তার ঝলক খুঁজে পাওয়া যাবে মারিনের বক্তব্যে। জেনে নেওয়া যাক ঠিক কী বলেছেন তিনি।

প্রথম অভিযোগ
রাম রহিম মারিনকে দেখেই হামলে পড়েছিল। জড়িয়ে ধরতে চেয়েছিল। এমনকী বুকেও হাত দিয়েছিল বলে অভিযোগ করেছেন প্রাক্তন এই বিগ বস প্রতিযোগী।

দ্বিতীয় অভিযোগ
শুধু জড়িয়ে ধরাই নয়, সঙ্গে থাকার জন্য টাকাও অফার করেছিল গুরমিত রাম রহিম সিং। মারিনকে যখন টাকা অফার করা হয় তখন সামনে ছিলেন হানিপ্রীত ইনসান নিজে।

তৃতীয় অভিযোগ
ডেরা সাচা সৌদায় নিজের গুফার মধ্যে মারিনকে নিয়ে গিয়েছিল রাম রহিম। সেখানে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়ে অশ্লীলভাবে তাঁকে স্পর্শ করে ধর্ষক রাম রহিম সিং। তাঁকে যৌন নিগ্রহ করেছেন রাম রহিম এটা স্পষ্ট করে দিয়েছেন মারিন।

চতুর্থ অভিযোগ
রাত দুটোর সময় তাঁকে ফোন করতেন বাবা রাম রহিম। মারিনাকে স্ক্রিপ্ট শোনার জন্য হোটেলে আসতে বলতেন। সেইসময়ে ঠোঁটে, পায়ে হাত বোলাতেন রাম রহিম। চোখের দিকে নয়, সারাক্ষণ বুকের দিকে চেয়ে থাকতেন ধর্ষক বাবা, এমনটাই অভিযোগ মারিনের।

পঞ্চম অভিযোগ
রাম রহিম গুফায় নিয়ে গিয়ে উত্তেজক পানীয় খাওয়ানোর চেষ্টা করেছিল। মারিনকে বলেছিল, এটা খেলে শরীরে সমস্ত নেতিবাচক ভাবনা দূর হয়ে যাবে। তাঁকে চেপে ধরেছিল। তিনি ছাড়ানোর চেষ্টা করেও পারেননি বলে জানিয়েছেন মারিনা।

ষষ্ঠ অভিযোগ
রাম রহিমের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ন্ত। যখন রাখীকে মারিনা বাবার কুকীর্তি জানান, তখন রাখী শুধু বলেছিলেন রাম রহিম রঙীন মানুষ।

সপ্তম অভিযোগ
মারিন এই ঘটনার ছয় মাস আগে এই ঘটনা জানিয়ে টুইট করেছিলেন। তবে তখনও সাজা ঘোষণা হয়নি রাম রহিমের। ধর্ষক বাবা তখন বাইরে ছিলেন। ফলে নানা জায়গা থেকে হুমকি আসার জেরে ভয়ে নিজের টুইট মুছে দিতে বাধ্য হন মারিনা।

অষ্টম অভিযোগ
তবে আবার ফের টুইট করে সত্যি কথা বলার সাহস দেখিয়েছেন তিনি। বলেছেন, আর তিনি ভয় পাবেন না। সত্যিটা একদিন প্রকাশ পেতই। যদিও তার মধ্যেই অবশ্য মারিনকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে টুইটে। এমনকী করা হয়েছে অশ্রাব্য গালাগালও। তবে ভয় পাচ্ছেন না, জানিয়েছেন মারিনা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications