এখন সিনেমা প্রতি 'বাহুবলী' প্রভাস কত দর হাঁকছেন জানেন
বাহুবলী পরবর্তী সময়ে প্রভাস একলাফে তাঁর ফি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এতটাই বাড়িয়েছেন যা প্রায় ধরাছোঁয়ার বাইরে।
তেলুগু সিনেমার অন্যতম পরিচিত নায়ক তো ছিলেনই, তবে বাহুবলী পরবর্তী প্রভাস শুধু দক্ষিণ ভারতীয় সিনেমারই নয় ভারতীয় সিনেমার সুপারস্টার। এখন প্রায় সারা পৃথিবী বাহুবলীর দৌলতে তাঁকে চেনে। এবং তাঁকে সিনেমায় পেতে প্রযোজক-পরিচালকদের লাইন পড়ে গিয়েছে।
আর এসব দেখে কার মাথায় ঠিক থাকে। প্রভাসও একলাফে তাঁর ফি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এতটাই বাড়িয়েছেন যা প্রায় ধরাছোঁয়ার বাইরে। পরের ছবির জন্য প্রভাস নাকি ৮০ কোটি টাকা দর হেঁকেছেন।
তেলুগু সিনেমার সুপারস্টার হয়ে এত টাকা দর হাঁকা মুখের কথা নয়। যেখানে বলিউডের তিন খান এমনকী কাপুর, রোশনরাও এত টাকা চান না, সেখানে বাহুবলী প্রভাস এত বিশাল অঙ্কের টাকা চেয়ে বসেছেন।

প্রযোজকরা প্রভাসকে চান
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে উঠে আসছে যে বলিউডের বহু প্রযোজক প্রভাসের সঙ্গে কাজ করতে চাইছেন। অনেকেই প্রভাসকে নানা কাজের অফার দিয়েছেন এবং দেখা করে সিনেমা নিয়ে আলোচনা করেছেন।

দর শুনে চমকেছেন প্রযোজকরা
তবে প্রভাসের সঙ্গে কথা বলা এমনকী সিনেমা নিয়ে আলোচনা হলেও বাহুবলী খ্যাত নায়কের দর শুনে সকলেই হা হয়ে গিয়েছেন। এক প্রযোজক জানিয়েছেন, বলিউডে সিনেমা করতে প্রভাস ৮০ কোটি টাকা দর হেঁকেছেন।

বাহুবলীতে প্রভাসের ফি
এসএস রাজামৌলী পরিচালিত বাহুবলীর প্রথম ভাগ করার জন্য প্রভাস নাকি ২০ কোটি টাকা পেয়েছেন। তবে দ্বিতীয় ভাগের জন্যও আরও মোটা টাকা পেয়েছেন। বাহুবলী দ্য কনক্লুশন-এর জন্য প্রভাস নাকি ২৫ কোটি টাকা পেয়েছেন।

প্রভাসের হাতে সিনেমা
প্রভাস নাকি সাহু নামে একটি সিনেমায় কাজ করছেন। যার শুটিংও শুরু হয়ে গিয়েছে। এছাড়া আরও দুটি সিনেমা প্রভাস সই করেছেন বলে খবর। প্রভাস নাকি একেবারে দক্ষিণ ভারতীয় অ্যাকশন-কমেডি সিনেমায়ও কাজ করছেন। এছাড়াকে ধর্মা প্রোডাকশনের একটি বলিউড সিনেমাতেও প্রভাসের কাজ করার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications