ফের মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী ২’! এই সিনেমা নিয়ে বড় আপডেট নির্মাতাদের

'বাহুবলী’ সিনেমার নাম জানেন না এমন কোনও সিনেমাপ্রেমী আছেন বলে মনে হয় না। 'বাহুবলী ২’ সিনেমাটি কিন্তু বক্স অফিসেও দারুণভাবে হিট হয়েছে। শুধু তাই নয়, ছবিটি কিন্তু জাতীয় পুরস্কারও জিতেছে। সেরা কোরিওগ্রাফার থেকে স্পেশাল এফেক্টস, জনপ্রিয় চলচ্চিত্র হিসাবেও নাম করেছে এই ছবিটি। বাহুবলী ২ সিনেমাটি কিন্তু আট বছর পূর্ণ হয়েছে। আর এই উপলক্ষে সিনেমার নির্মাতারা কিন্তু ঠিক করেছেন, যে চলতি বছরের অক্টোবর মাসে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ছবিটি আবারও মুক্তি পাবে।

এস এস রাজামৌলি পরিচালিত এই সুপারহিট ছবিটি প্রযোজনা করেছেন আরকা মিডিয়া শোভু ইয়ারলাগা়ড্ডা। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এই বিশেষ দিনে আমি আপনাদের সকলকে জানাতে পেরে খুব আনন্দিত হয়েছি। এই বছরের অক্টোবরে 'বাহুবলী’ ছবিটি ভারতীয় ও আন্তর্জাতিকস্তরে আবারও মুক্তি পেতে চলেছে। আমরা এমনটাই পরিকল্পনা করছি। স্মৃতিচারণ, নতুন প্রকাশ ও মহাকাব্যিক, নতুন চমক পাওয়ার আশা করুন, সঙ্গে থাকুন।

baahubali

অত্যন্ত জনপ্রিয় ছবি বাহুবলীর সিক্যুয়েল ধরেই দ্বিতীয় পার্টের ছবি বাহুবলী 'বাহুবলী দ্য কনক্লিউশন’ ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল। বিশ্বজুড়ে নয় হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

ছবিটি কিন্তু বিগ বাজেটের ছবি ছিল। ২৫০ কোটি টাকার বিশাল বাজেট নিয়ে ছবিটি কিন্তু তৈরি করা হয়েছিল। যদিও ছবিটি বিশ্বব্যাপী ১৮০০ কোটি টাকারও বেশি আয় করেছে। আর এটি কিন্তু ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মধ্যে একটি।

আর এই সিনেমাটি প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ২০২৫ সাল পর্যন্ত বাহুবলী ২ ছবিটি ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমা। সিনেমাটি কিন্তু বক্স অফিসে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। সেই সঙ্গে সমালোচকদের প্রশংসাও কিন্তু কুড়িয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেই কিন্তু সিনেমাটি পুরস্কার জিতেছে। ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা কোরিওগ্রাফির জন্যও পুরষ্কার জিতেছে এই ছবি। তারপর সেরা জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে ছবিটি পুরস্কার জিতেছে। সিনেমাটি কিন্তু ৪৪ তম স্যাটার্ন অ্যাওয়ার্ডসের মঞ্চ থেকে পুরষ্কার জিতে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+