(ভিডিও) মুক্তি পেতেই ভাইরাল 'বাহুবলী ২' এর 'ট্রেলর'!
বহু প্রতিক্ষিত 'বাহুবলী দ্য কলক্লুসন '-এর ট্রেলর মুক্তি পেল বৃহস্পতিবার। ট্রেলর মুক্তির পর পরই তা ভাইরাল হতে শুরু করে সোস্যাল মিডিয়ায়।
বহু প্রতিক্ষিত 'বাহুবলী দ্য কলক্লুসন '-এর ট্রেলর মুক্তি পেল বৃহস্পতিবার। এসএস চন্দ্রমৌলি পরিচালিত বাহুবলী সিরিজের প্রথম পর্ব শেষ হয়েছিল এক প্রশ্ন নিয়ে।
সেই প্রশ্ন, অর্থাৎ কেন কাটাপ্পা বাহুবলীকে খুন করেছিলেন , তার উত্তর দিতে চলেছে 'বাহুবলী দ্যা কলক্লুসন'। প্রথম পর্বের ছবি মুক্তি পাওয়ার পর ২ বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও ছবিকে ঘিরে উত্তেজনা একই রয়েছে বলে মনে করছেন প্রযোজকরা।

এদিকে ট্রেলর মুক্তির পর পরই তা ভাইরাল হতে শুরু করে সোস্যাল মিডিয়ায়। ট্রেলরে দেখা যায়, ছবির নায়ক চরিত্র মহেন্দ্র বাহুবলীর বাবা মহেশমতী নগরের রাজা অমরেন্দ্র বাহুবলীর কাহিনী। কীভাবে অমরেন্দ্র বাহুবলী ও দেবসেনার বিয়ে হয়। ট্রেলারে দেখানো ছবির সেট চোখ জোড়ানোর মতো ।
অ্যাকশনে ঠাসা এই ট্রেলরে গ্ল্যামার থেকে চমক কিছুই বাদ যায়নি। ট্রেলর দেখেই বোঝা যাচ্ছে ছবির বক্স অফিস বাজার কেমন হতে পারে। ২৮ সে এপ্রিল ছবির মুক্তির অপক্ষোয় গোটা দেশ।












Click it and Unblock the Notifications