(ছবি) 'বাহুবলী ২ : দ্য কনক্লুশন' এর অজানা তথ্য যা আপনি জানেন না
আসলে বাহুবলী সিনেমার একটি বড় গল্পকে ভেঙে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বের পর সিকোয়েলে কোন ধরনের ঘটনায় আলোকপাত করা হতে পারে তা জেনে নেওয়া যাক।
এই ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে এসএস রাজামৌলী নির্দেশিত সিনেমা 'বাহুবলী ২ : দ্য কনক্লুশন'। প্রথম পর্বে যেভাবে সমস্ত দর্শককে মোহিত করেছে সিনেমাটি তাতে দ্বিতীয় পর্বের রিলিজের অনেক আগে থেকেই প্রবল উন্মাদনা শুরু হয়ে গিয়েছে।
মুক্তির আগেই আরও এক নয়া রেকর্ড বাহুবলী ২-এর
প্রথম পর্বের শেষ দৃশ্যে একটি প্রশ্নের মধ্য দিয়ে সিনেমাটি শেষ করেছেন রাজামৌলী। তা হল, 'কাটাপ্পা কেন বাহুবলীকে মারল?' মূলত এই একটি প্রশ্নকে কেন্দ্র করেই গণ উন্মাদনা তৈরি হয়েছে। এই প্রশ্নের উত্তরের পাশাপাশি এই গ্র্যান্ড সিনেমার প্রতিটি দৃশ্যকেই উপভোগ করতে সিনেমাপ্রেমী জনতা মাল্টিপ্লেক্সে, সিঙ্গল স্ক্রিন হলে ভিড় জমাবেন।
মুক্তির আগেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলল বাহুবলী ২!
আসলে বাহুবলী সিনেমার একটি বড় গল্পকে ভেঙে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বের পর সিকোয়েলে কোন ধরনের ঘটনায় আলোকপাত করা হতে পারে তা জেনে নেওয়া যাক।

বাহুবলীর মা শিবাগামী
রানি শিবাগামী বাহুবলী ১ এর শুরুতেই লাল পার সবুজ শাড়িতে পর্দায় এসেছেন। বাহুবলী ২ এর ট্রেলরেও তাঁকে ওই একই শাড়িতে দেখা গিয়েছে। তাঁর হাতে সদ্যজাত মহেন্দ্র বাহুবলী। তাকে জনতার সামনে তুলে ধরেছেন তিনি। আর একটি দৃশ্যে তিনি ছেলে অমরেন্দ্র বাহুবলীর শব আগলে রেখেছেন। অর্থাৎ দেখে মনে হচ্ছে, অমরেন্দ্র বাহুবলীর মৃত্যু, শিবাগামীর মৃত্যু ও তার পূর্বে মহেন্দ্র বাহবলীকে রাজবংশের উত্তরাধিকার হিসাবে তিনি ঘোষণা করার জন্যই সদ্যজাতকে হাতে তুলে ইশারা করেছেন। এবং একইদিনে এই সমস্ত ঘটনা ঘটেছে।

প্রভাসের চরিত্র
এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করা প্রভাস তিনটি আলাদা চরিত্রে অভিনয় করেছেন। সকলেই জানেন এই সিনেমায় বাবা ও ছেলের ভূমিকায় প্রভাসকে দেখা যাবে। তবে মাহিষমতীর রাজা ধর্মেন্দ্র বাহুবলীর চরিত্রে অর্থাৎ নিজের ঠাকুরদার চরিত্রেও প্রভাসকে অভিনয় করতে হয়েছে।

অমরেন্দ্রকে মারার পরমুহূর্তে কাটাপ্পা
মহেন্দ্র বাহুবলীর পিতা অমরেন্দ্র বাহুবলীকে হত্যা করার পরমুহূর্তে সদ্যজাত মহেন্দ্রর কাছে যান সেনাপতি কাটাপ্পা। প্রথম ভাগের শেষ দৃশ্যে দেখানো হয় কাটাপ্পা অমরেন্দ্রকে তলোয়ার দিয়ে খুন করছেন। তারপরই মহেন্দ্রর পা নিজের রক্তমাখা হাত দিয়ে মাথায় ঠেকাচ্ছেন। এই দৃশ্যই বোঝাচ্ছে কাটাপ্পা পিতা অমরেন্দ্রকে মেরে মহেন্দ্র কাছে যান।

দ্বিতীয় পর্বেও হবে কালকেয়র হামলা
শিবাগামীর অনুগামী একজন সেনার গোপন তথ্য কালকেয়র কাছে পৌঁছে দেয়। তা সত্ত্বেও উল্লেখযোগ্যভাবে তা ব্যবহার করা হয়নি। প্রথম পর্বে সমস্ত গোপন তথ্য জেনেও কালকেয় বাহনী পরাজিত হয়েছে। তার অর্থ এই পর্বে ফের হামলা চালাতে পারে কালকেয় সেনা। আর এবারে সেই গোপন তথ্যের উপর ভিত্তি করেই হামলা চালাবে বর্বর কালকেয় সেনা।

অমরেন্দ্রর মৃত্যুর আগেই রাজা হন বল্লালদেব
প্রথম পর্বের একটি দৃশ্যে রয়েছে যে রাজসভায় নিজের তলোয়ারের কারিকুরি প্রদর্শন করছেন অমরেন্দ্র ওরফে প্রভাস। আর ব্যাকগ্রাউন্ডে বল্লালদেব ওরফে রানা রাজ আসনে বসে রয়েছেন। ফলে এই দৃশ্য থেকে স্পষ্ট অমরেন্দ্রর মৃত্যুর আগেই রাজা বনে গিয়েছেন বল্লালদেব। আসন্ন সিনেমা এই সমস্ত রহস্যের উপর থেকেই পর্দা সরাবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications