ফের এক নতুন রেকর্ড 'বাহুবলী ২'-এর! ছাপিয়ে গেল সলমানের এই ছবিটিকেও
থিয়েটারের স্ক্রিনেই শুধু নয়, টেলিভিশনের স্ক্রিনেও 'বাহুবলী ২' এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিন ভিউয়ারশিপ রেকর্ড ভেঙে দিয়েছে।
আবারও নতুন রেকর্ডের পালক যুক্ত হল 'বাহুবলী ২' ছবির মুকুটে। একের পর এক রেকর্ডে এমনিতেই খবরের শিরোনামে রয়েছে 'বাহুবলী ২'। এবার আরেক মাইলস্টোন যুক্ত হল এই ছবির রেকর্ডের তালিকায়। থিয়েটারের স্ক্রিনেই শুধু নয়, টেলিভিশনের স্ক্রিনেও 'বাহুবলী ২' এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিন ভিউয়ারশিপ রেকর্ড ভেঙে দিয়েছে।

৮ অক্টোবর 'বাহুবলী ২' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার স্ক্রিনিং হয় টেলিভিশনে। আর সেদিনই হিন্দি ছবি প্রিমিয়ারের নিরিখে বাহুবলী সবচেয়ে বেশি ভিউয়ারশিপ জিতে নেয়। অর্থাৎ এপর্যন্ত যেসমস্ত হিন্দি ছবি টেলিভিশনে দেখানো হয়েছএ, তার মধ্যে সবচেয়ে বেশি দর্শক ছিল 'বাহুবলী ২'এর। এরপরই ভিউয়ারশিপের বিচারে রয়েছে সলমান খান অভিনীত ছবি 'টিউবলাইট'। এবিষয়ে নিজেদের পরিসংখ্যান ও প্রকাশ করেছে টেলিভিশন ভিউয়ারসিপ পরিমাপক সংস্থা বার্ক(BARC)।
Week 41: Here are the top 5 Hindi Movies that were the most watched in HSM (U+R) market. https://t.co/fH9CySJs22 pic.twitter.com/zVwhq2QevM
— BARCIndia (@BARCIndia) October 23, 2017
ঘটনায় উচ্ছসিত টিম 'বাহুবলী'। তাঁদের তরফে একটি টুইটে ঘটনার কথা জানানো হয়েছে। উল্লেখ্য, বাহুবলী ছাড়াও এই তালিকায় 'টিউবলাইট'র পর রয়েছে, 'ম্যায় হু সুরিয়া সিংঘম টু',''সুরিয়াবংশম',' সন অফ সত্যমূর্তী'। উল্লেখ্য, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সলমান খানের 'টিউবলাইট'-এর সঙ্গে 'বাহুবলী ২'-এর ভিউয়ারশিপের পার্থক্যও প্রায় ৫ গুণ।।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications