কাটাপ্পা কেন মারল বাহুবলীকে? উত্তর জানিয়ে ভাইরাল ভিডিও ফাঁস স্যোশাল মিডিয়ায়
কাটাপ্পা কেন বাহুবলীকে মারল সেই রহস্য ফাঁস হয়ে গিয়েছে। স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, সেটি বাহুবলী সিনেমার একটি দৃশ্য। সেখানে দেখানো হয়েছে কেন কাটাপ্পা খুন করল বাহুবলীকে।
২০১৫ সালে যখন বাহুবলীর প্রথম ভাগ সিনেমা হলে মুক্তি পেয়েছিল তখন দর্শকদের মধ্যে সেভাবে উত্তেজনা ছিল না। সিনেমা মুক্তি পাওয়ার পরে ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে এবং পরে তা গণ উন্মাদনায় পরিণত হয়।[(ছবি) বাহুবলী ২ সিনেমা নিয়ে অজানা তথ্য জেনে নিন একনজরে ]
এবং প্রথম ভাগের শেষ দৃশ্যে সেনাপতি কাটাপ্পা পিছন থেকে বাহুবলীকে তলোয়ার ঢুকিয়ে খুন করার দৃশ্য ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা দৃশ্যগুলির মধ্যে চিরকালীন স্থান পেয়ে গিয়েছে।

ক্লাইম্যাক্সে শুধু একটি প্রশ্ন রেখে সিনেমাটি শেষ করা হয়। কাটাপ্পা কেন মারল বাহুবলীকে? এই প্রশ্নের উত্তর পেতে গত দুই বছর ধরে আসমুদ্র হিমাচল অপেক্ষা করে রয়েছে। এদিন সেই বহুপ্রতীক্ষিত উত্তর জানাতে মুক্তি পেয়েছে এসএস রাজামৌলী পরিচালিত বাহুবলী দ্য কনক্লুশন।
তবে এত বড় একটি সিনেমা মুক্তির আগে পরে বিতর্ক থাকবে না তা আবার হয় নাকি। ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাতে বাহুবলী ২ এর একটি দৃশ্য রয়েছে। তাতে জানা গিয়েছে, কেন কাটাপ্পা খুন করল বাহুবলীকে।
দৃশ্য অনুযায়ী, মহারাজ বল্লালদেব বাহুবলীকে মারার জন্য কাটাপ্পাকে আদেশ দেন। তা শুনে কাটাপ্পা রাজমাতা শিবাগামীকে বলেন, মহারাজকে এই কাজ করতে মানা করুন। এই পাপ কাজ তিনি করতে পারবেন না। শিবাগামীকে কাটাপ্পা জিজ্ঞাসা করেন, এই কাজে তাঁর সম্মতি রয়েছে কিনা।
তা শুনে রাজমাতা বলেন, বাহুবলীকে মরতে হবে। অর্থাৎ তাঁর সম্মতি রয়েছে। তা শুনে নিজের তলোয়ার বের করে কাটাপ্পা রাজমাতা শিবাগামীকে বলেন তাঁর মুণ্ডচ্ছেদ করে দিতে। কারণ এই কাজ তিনি করতে পারবেন না।
কাটাপ্পার কথা শুনে শিবাগামী বলেন, কাটাপ্পা এই কাজ না করলে তিনি বাহুবলীকে মারবেন। যা শুনে কাটাপ্পা বলেন, না রাজমাতা এই পাপ কাজ আপনি করবেন না। আমি প্রয়োজনে এই কাজ করব। কারণ যুগ যুগ ধরে কাটাপ্পার পরিবার মাহিশমতীর রাজ সিংহাসনে বসা ব্যক্তির দাসত্ব করে আসছে। ফলে রাজমাতার আদেশ তিনি ফেলতে পারবেন না। এবং অগত্যা কাটাপ্পাকে খুন করতে হয় বাহুবলীকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications