কাটাপ্পার জন্য সমস্যায় 'বাহুবলী ২', কর্ণাটকে ছবির মুক্তি নিয়ে আশঙ্কা!
হাতে আর এক মাস। এপ্রিলেই মুক্তি পেতে চলেছে বাহুলবলী ২। এই ছবি নিয়ে উন্মাদনা আকাশছোঁয়া। ইতিমধ্যে ভারতীয় সিনেমার ইতিহাসে বেশ কিছু রেকর্ডও গড়ে ফেলেছে এই ছবি।
বেঙ্গালুরু, ২৪ মার্চ : হাতে আর এক মাস। এপ্রিলেই মুক্তি পেতে চলেছে বাহুলবলী ২। এই ছবি নিয়ে উন্মাদনা আকাশছোঁয়া। ইতিমধ্যে ভারতীয় সিনেমার ইতিহাসে বেশ কিছু রেকর্ডও গড়ে ফেলেছে এই ছবি। কিন্তু, ছবি মুক্তির একমাস আগে কর্ণাটকে এই ছবির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আর এই সমস্যার মূলে ছবির গুরুত্বপূর্ণ চরিত্র কাটাপ্পা।[মুক্তির আগেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলল বাহুবলী ২!]
সূত্রের খবর অনুযায়ী, কন্নড়পন্থী গোষ্ঠী বাহুবলী ২-নিয়ে বিতর্ক তৈরি করে রাজনৈতিক দিক থেকে মাইলেজ নিতে চাইছে। বাহুবলী ছবিতে যে প্রশ্ন জিইয়ে রাখা হয়েছিল যে, কেন কাটাপ্পা বাহুবলীকে খুন করল? বাহুবলী ২ ছবিতে তারই উত্তর মিলবে। আর এই কাটাপ্পা চরিত্রে অভিনয় করা সত্যরাজকেই টার্গেট করেছে এই গোষ্ঠী। তাদের দাবি, কাবেরী জলবন্টন ইস্যুতে উত্তেজক মন্তব্য করেছিলেন সত্যরাজ, যার জেরে তামিলনাড়ু এবং কর্ণাটকে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল।[বাহুবলী ২-এর শুটিংয়ের ছবি ফাঁস অনলাইনে, ভাইরাল মুহূর্তে!]

কন্নড়পন্থী সংগঠনের দাবি, কর্ণাটক নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন সত্যরাজ। তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। কন্নড় সমাজকর্মীদের একটা অংশ কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স সভাপতির কাছে এই ছবির মুক্তি বন্ধের দাবি জানিয়েছে।[(ভিডিও) মুক্তি পেতেই ভাইরাল 'বাহুবলী ২' এর 'ট্রেলর'!]
কর্ণাটক রক্ষণা ভাদিকে সম্প্রতি কর্ণাটকের বেলারিতে একটি থিয়েটারে বাহুবলী ২-এর ট্রেলর প্রদর্শনে বাধা দেয়। পুলিশও তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়। সমস্যার জেরে থিয়েটার কর্তৃপক্ষ ট্রেলর প্রদর্শন পিছিয়ে দেয়। এখন এই ধরণের প্রতিবাদ আন্দোলনের জেরে কর্ণাটকে বাহুবলী ২ মুক্তি পায় কি না এখন তাই দেখার।[মুক্তির আগেই আরও এক নয়া রেকর্ড বাহুবলী ২-এর]
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications