মুক্তির আগেই আরও এক নয়া রেকর্ড বাহুবলী ২-এর
'বাহুবলী' বিশাল সাফল্যের পর বাহুবলী ২ নিয়েও যে উন্মাদনা থাকবে তা নিয়ে কোনও দ্বিমত নেই। আর তাই তো এই ছবির ট্রেলর মুক্তি পেতেই একেবারে হইচই পড়ে যায় নেট দুনিয়ায়।
'বাহুবলী' বিশাল সাফল্যের পর বাহুবলী ২ নিয়েও যে উন্মাদনা থাকবে তা নিয়ে কোনও দ্বিমত নেই। আর তাই তো এই ছবির ট্রেলর মুক্তি পেতেই একেবারে হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। সবচেয়ে বেশি দেখা ট্রেলরের রেকর্ড ভাঙার পর এবার আরও এক নয়া রেকর্ড গড়ার পথে এস রাজামৌলির বাহুবলী ২।
সবচেয়ে বেশি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পাওয়ার রেকর্ড গড়ার পথে বাহুবলী ২। ৬৫০০টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পাচ্ছে এই ছবি। এর আগে কোনও ছবি এতগুলি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পায়নি। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা বলেন, "ভারতে ৬৫০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে বাহুবলী ২। ভারতে মুক্তি পাওয়া কোনও ছবির ক্ষেত্রে যা সর্বোচ্চ।"

ইতিধ্যেই এই ছবির ট্রেলর ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে। ১০কোটির ভিউ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে, এখনও ভিউ বেড়ে চলছে। ভারতীয় চলচ্চিত্রে এমন সাফল্য আগে দেখা যায়নি। একমাত্র জনপ্রিয় গানগুলির ক্ষেত্রে এই হারে ভিউ পায়। তাহলে ভাবুন কয়েক মিনিটের টুকরো ছবি নেট দুনিয়ায় হইচই ফেলে দিল। আর ৬৫০০টি স্ক্রিনে মুক্তি পাওয়ার পর কী হবে।
বাহুবলী : দ্য কনক্লুসন, তবে এই ছবি বেশি পরিচিত বাহুবলী ২ হিসাবে। এই ছবিতে অভিনয় করছেন অভিনেতা প্রভাস, রানা দুগ্গাবাটি, অনুষ্কা শেট্টি, সত্যরাজ এবং তমন্না ভাটিয়া।












Click it and Unblock the Notifications