(ফটোফিচার)এই নায়িকাই এককালে শাহরুখকে রূপের মোহে ভোলাতে চেয়েছিলেন!

ছবিতে, নিজের লাস্যময়ী সম্মোহনে ভোলাতে চেয়েছিলেন কিং খানকেও। 'শিবগামীর' চরিত্র আর সেই সমস্ত ৯০ এর দশকের বলিউড ছবিতে রম্যার চরিত্র পাশপাশি রাখলে তাঁর অভিনয় দক্ষতার কিছুটা দৃষ্টান্ত অন্তত্ পাওয়া যাবে

'বাহুবলী ২' এ তিনি,গোটা মাহিষমতী সাম্রাজ্যের একরোখা রাজরানী শিবগামী । তাঁর তেজ, জেদে গোটা সাম্রাজ্যের প্রজা তথা মন্ত্রী পরিষদ থরহরিকম্প লেগে যেত। দক্ষিণী অভিনেত্রী রম্য়া কৃষ্ণাণের এই শিবগামী দেবীর চরিত্রটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। বর্তমানে গোটা দেশ, অভিনেত্রী রম্য়া কৃষ্ণাণকে 'শিবাগামী' হিসাবেই বেশি চিনেছে।

তবে এর আগে, এই 'শিবগামী' তথা রম্যা কৃষ্ণণ পা রেখেছিলেন বলিউডে। বিভিন্ন ছবিতে তিনি অভিনয় করেন অমিতাভ বচ্চনের মতো তারকার সঙ্গে। ছবিতে, নিজের লাস্যময়ী সম্মোহনে ভোলাতে চেয়েছিলেন কিং খানকেও। 'শিবগামীর' চরিত্র আর সেই সমস্ত ৯০ এর দশকের বলিউড ছবিতে রম্যার চরিত্র পাশপাশি রাখলে তাঁর অভিনয় দক্ষতার কিছুটা দৃষ্টান্ত অন্তত্ পাওয়া যাবে। একনজরে দেখে নেওয়া যাক , 'শিবগামী' হওয়ার আগে বলিউডে অভিনেত্রী রম্যা কৃষ্ণণের ফিল্মি সফরের বিভিন্ন দিক।

শহরুখের 'চাহাত'-এ রম্যা

শহরুখের 'চাহাত'-এ রম্যা

১৯৯৬ সালে মুক্তি পায় শহরুখ খান - পুজা ভট্ট অভিনীত ছবি 'চাহত'। ছবিতে অজয়ের চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। আর তাঁর পার্ণিপ্রার্থী হিসাবে ছবিতে অভিনয় করেন রম্যা কৃষ্ণাণ। ছবিতে তাঁর চরিত্রে নেতিবাচক ছাপকে সুক্ষ্মভাবে তুলে ধরেছেন রম্যা। ছবিতে একটি গানের রম্যার নাচ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে সেসময়ে।

অমিতাভের সঙ্গে রম্যা

অমিতাভের সঙ্গে রম্যা

বলিউডে রম্যা কৃষ্ণাণের সর্বশেষ ছবি 'বড়ে মিঞা ছোটে মিঞা'। ছবিতে সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছে রম্যাকে। এই ছবিতেও রম্যার উপস্থিতি অনেকটাই উজ্জ্বল ছিল।

 'খলনায়কে' রম্যা

'খলনায়কে' রম্যা

৯০ এর দশকের অন্যতম হিট ছবি 'খলনায়ক' -এরও একটি ছোট চরিত্রে অভিনয় করেন রম্যা। ছবিতে সঞ্জয় দত্ত ও মাধুরী দিক্ষীতের মতো তারকাদের পাশে জায়গা করে নেওয়াটা অত্যন্ত কঠিন কাজ ছিল। তবে তা সাফল্যের সঙ্গে করে ফেলেন রম্যা।

নানা পাটেকারের সঙ্গে 'ওয়াজুদ'

নানা পাটেকারের সঙ্গে 'ওয়াজুদ'

ছবিতে 'সোফিয়া' নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেন রম্যা। যাকে এই ছবিতে নানা পটেকারের প্রেমিকা হিসাবে দেখা হয়েছে। তবে ছবিতে নানা পাটেকারের সঙ্গে একটি জটিল সম্পর্কে রম্যা জড়িয়ে পড়েন বলে দেখানো হয়েছে।

 'বনারসী বাবু' ছবিতে রম্যা

'বনারসী বাবু' ছবিতে রম্যা

বলিউডে নায়িকা হিসাবে প্রথমবার রম্যাকে দেখা গিয়েছে ডেভিড ধওয়ান পরিচালিত ছবি 'বনারসী বাবু'তে। ছবির মুখ্য চরিত্রে অভিয়র করেছেন বলিউড তারকা গোবিন্দা। এই ছবিতেও রম্যার শরীরী আবেদন মোহিত করে দর্শককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+