টাইগার পিছনে ফেললেন হৃতিক সলমনকে ! বক্স অফিসে ধামাকা 'বাগি ২' -এর

টাইগার স্রফ ও দীশা পাটানি অভিনীত 'বাগি ২' এই মুহুর্তে অন্যতম হিট ফিল্ম হতে চলেছে। ছবির উইকেন্ড বক্স অফিস কালেকশন এই মুহুর্তে অন্য়তম সেরার তালিকায় পৌঁছেছে।

টাইগার স্রফ ও দীশা পাটানি অভিনীত 'বাগি ২' এই মুহুর্তে অন্যতম হিট ফিল্ম হতে চলেছে। ছবির উইকেন্ড বক্স অফিস কালেকশন এই মুহুর্তে অন্য়তম সেরার তালিকায় পৌঁছেছে। এক্ষেত্রে , সলমন খানের 'কিক' ও হৃতিকের 'কৃষ ' -এর রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে। ফলে আপাতত টক্করের মেজাজে আছে 'বাগি ২'!

টাইগার পিছনে ফেললেন হৃতিক সলমনকে ! বক্স অফিসে ধামাকা বাগি ২ -এর

মনে করা হচ্ছে ,আর কিছুদিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে চলেছে 'বাগি ২'। মুক্কির পর প্রথম উইকেন্ড-এ বাগি ২ এর কালেকশন ৭৩. ১০ কোটি টাকা। ৩ দিনে এই পরিমাণ টাকা বক্স থেকে তুলে নিয়েছে ফিল্ম। ভারতীয় সিনেমাতে এরকম রেকর্ড আগে ছিল হৃতিকের 'কৃষ' ও সলমনের 'কিক'-এর সাম্প্রতিককালে 'পদ্মাবত' মুক্তির পর প্রতম উইকেন্ডে পেয়ে গিয়েছে ১১৪ কোটি টাকা। তারপরই রয়েছে 'বাগি ২'।

উল্লেখ্য, বাগি ২ ছবিতে টাইগারের অ্যাকশন থেকে অভিনয় দেখে অনেকেই মুগ্ধ। অক্ষয় কুমার থেকে হৃতিক রোশান সকলেই টাইগারের প্রশংসা করেছেন। এদিকে, গত কয়েক সপ্তাহে মুক্তি পাওয়া ' রেড' ও ' হিচকি'-র বাজারে এবার থাবা বসাতে শুরু করে দিয়েছে 'বাগি ২'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+