সাতপাকে বাঁধা পড়লেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী
বিখ্যাত 'বা বহু অউর বেবি' সিরিয়ালের অভিনেত্রী সুচিত্রা ত্রিবেদী বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী নিগম প্যটেলকে। ৪২ বছরের অভিনেত্রীর বিয়ে অনুষ্ঠিত হয় গুজরাটের ভাবনগরে।
বিখ্যাত 'বা বহু অউর বেবি' সিরিয়ালের অভিনেত্রী সুচিত্রা ত্রিবেদী বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী নিগম প্যটেলকে। ৪২ বছরের অভিনেত্রীর বিয়ে অনুষ্ঠিত হয় গুজরাটের ভাবনগরে।

কিছুদিন আগে এক জমকালো অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন হয় এই অভিনেত্রীর। বিয়ের ছবি ধরা পড়ে ক্যামেরায়। সেই ছবি সদ্য উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় । বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন সুচিত্রা। ১৯৮৩ সাল থেকে অভিনয়ের জগতে রয়েছেন সুচিত্রা। হিন্দি তথা গুজরাতি একাধিক সিরিয়াল ও ছবিতে অভিনয় করেন তিনি।
সুচিত্রা নিগমের বিয়েতে হাজির ছিলেন বহু তারকাই। রিধি ডোগরা থেকে সাদিয়া সিদ্দিকি সহ অনেককেই দেখা যায় তাঁর বিয়েতে। তবে বিয়ের পর 'কাহানি ঘর ঘর কি' -র অভিনেত্রী ঘর সংসারেই মন দেবেন , নাকি পের একবার স্ক্রিনে ধরা দেবেন, তা এখনও জানা যায়নি।

Click it and Unblock the Notifications