পুত্রসন্তানের জন্ম দিলেন করিনা?
পিটিসি পাঞ্জাবির টুইটে খুশির হাওয়া বলিউডে। বিটাউনের জনপ্রিয় দম্পতি করিনা কাপুর এবং সঈফ আলি খানের পুত্র সন্তান হয়েছে বলে টুইট করা হয়েছে। যদিও খবরের সত্যতা এখনও নিশ্চিত করে জানা নেই।
পিটিসি পাঞ্জাবির টুইটে খুশির হাওয়া বলিউডে। বিটাউনের জনপ্রিয় দম্পতি করিনা কাপুর এবং সঈফ আলি খানের পুত্র সন্তান হয়েছে বলে টুইট করা হয়েছে। যদিও খবরের সত্যতা এখনও নিশ্চিত করে জানা নেই। নবাব পরিবারের তরফেও কোনওরকম ঘোষণা করা হয়নি।

২০ ডিসেম্বর করিনার প্রসবের দিন হিসাবে মিডিয়ায় খবর রয়েছিল। কিন্তু তার পাঁচদিন আগেই পাঞ্জাবি চ্যানেলের এই টুইটে খুশির পাশাপাশি চমকেছেন অনেকেই। এটা নেহাতই গুজব না সত্যি খবর তা আমরা এখনও জানি না। তবে যদি এই ঘটনা সত্য়ি হয় তাহলে সঈফ-করিনার পাশাপাশি গোটা নবাব পরিবারকে অভিনন্দন।
সম্প্রতি গর্ভবতী করিনার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে টুইটারে হইচই পড়ে যায়। রক্তচাপ বেড়ে গিয়েছিল করিনার। বান্দ্রার বাড়িতেই নার্সকে ডেকে পাঠান ছোটে নবাব। যদিও পরে পরিবারের তরফে জানানো হয় করিনা এবং করিনার গর্ভের সন্তান দুজনেই ভাল আছেন, চিন্তার কোনও কারন নেই।












Click it and Unblock the Notifications