(ছবি) চিনে ১০০ কোটির ব্যবসা পিকে-র, মুম্বইয়ে সাকসেস পার্টি দিলেন আমির

গতমাসের শেষের দিকে গণপ্রজাতন্ত্রী চিনে রিলিজ করেছে আমির খানের বিখ্যাত সিনেমা 'পিকে'। সেখানেও জবরদস্ত হিট হয়েছে আমির।

প্রথম ভারতীয় সিনেমা হিসাবে শুধুমাত্র চিনেই একশো কোটি টাকার ব্যবসা করেছে পিকে। যা অবশ্যই একটি রেকর্ড। আর সেই উপলক্ষে মুম্বইয়ে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

সেই পার্টিতে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কঙ্গনা রানাউত থেকে শুরু করে বিগ বি সহ অনেক স্টার অভিনেতারাই। এছাড়াও হাজির ছিলেন সিনেমায় অভিনয় করা অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত সহ আরও অনেকে।

আড্ডায়, হাসি-মশকরায় একেবারে জমে গেল আমিরের সাকসেস পার্টি। আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক সেই পার্টির কিছু এক্সক্লুসিভ ছবি।

অনুষ্কা-আমির

অনুষ্কা-আমির

ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেন অনুষ্কা শর্মা।

পিকে সাকসেস পার্টি

পিকে সাকসেস পার্টি

পার্টিতে একসঙ্গে ছবির পরিচালক রাজকুমার হিরানি, অনুষ্কা শর্মা, প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও সঙ্গে অমিতাভ বচ্চন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

ব্যান্ডের তালে আসর মাতালেন দীপিকাও।

রণবীর-দীপিকা-আমির

রণবীর-দীপিকা-আমির

আমিরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

কুইন কঙ্গনাও হাজির পিকে-র সাকসেস পার্টিতে।

জ্যাকি শ্রফ

জ্যাকি শ্রফ

জ্য়াকি শ্রফও আমন্ত্রণ পেয়েছিলেন আমিরের পার্টিতে।

সুশান্ত-অঙ্কিতা

সুশান্ত-অঙ্কিতা

পিকে-তে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত হাজির ছিলেন গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডেকে নিয়ে।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

পিকের সাফল্যে বড় ভূমিকা রয়েছে বিরাট কোহলির বান্ধবী অনুষ্কা শর্মার।

অদিতি রাও-বিধু চোপড়া

অদিতি রাও-বিধু চোপড়া

পিকের পার্টিতে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দরীও।

সিদ্ধার্থ রয় কাপুর-রণবীর-আমির

সিদ্ধার্থ রয় কাপুর-রণবীর-আমির

পিকের সাকসেস পার্টিতে একসঙ্গে সিদ্ধার্থ রয় কাপুর, রণবীর সিং ও আমির খান।

টাব্বু

টাব্বু

অভিনেত্রী টাব্বুকেও দেখা গেল আমিরের পার্টিতে।

আয়ুষ্মান-ইমরান

আয়ুষ্মান-ইমরান

আমিরের ভাগনে ইমরান খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানাও ছিলেন পিকের সাকসেস পার্টিতে।

জোয়া আখতার

জোয়া আখতার

দীপিকা, সিদ্ধার্থ রয় কাপুর ছাড়াও জোয়া আখতারও ছিলেন আমিরের পার্টিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+