রহস্যময় খুনের ঘটনাকে কেন্দ্র করে এই ভিডিওটি কি দেখেছেন! মিস করবেন না
'কিছু জিনিস অসম্পূর্ণ বলেই সম্পূর্ণ হয়ে যায়'.. যে ছবির ট্রেলারেই এমন সংলাপ রয়েছে, তার গল্প যে কতটা চমকপ্রদ হতে পারে তা আন্দাজ করা যায়।
'কিছু জিনিস অসম্পূর্ণ বলেই সম্পূর্ণ হয়ে যায়'.. যে ছবির ট্রেলারেই এমন সংলাপ রয়েছে, তার গল্প যে কতটা চমকপ্রদ হতে পারে তা আন্দাজ করা যায়। রাধিকা আপ্তে , আয়ুষ্মান খুরানা, তাব্বু অভিনীত 'অন্ধাধুন' ছবিটির ট্রেলার মুক্তি পেল আজ।

এই গল্প এক দৃষ্টিশক্তিহীন প্রতিবন্ধীর। যাঁর পারদর্শীতা পিয়ানোতে। এই ব্যক্তির জীবন বেশ মজার ছন্দে চলছিল। চলার পথে পাশে এসে যান এক বান্ধবী। এরপর তাঁর জীবনে আসেন এক মহিলা। এই রহস্যময়ী মহিলাই পাল্টে দিলেন এই প্রতিবন্ধী ব্যক্তির জীবন। কীকরে মুহূর্তে সব পাল্টালো? এই প্রশ্নের উত্তরে আসছে একটি খুনের ঘটনা। যাকে ঘিরেই তারি হয়েছে ছবির নিউক্লিয়াস।
'বদলাপুর' ছবির পরিচালক শ্রীরাম রাঘবনের ছবি 'অন্ধাধুন'। অসম্ভব নিপুণ বুনোটে তিনি বেঁধেচছেন এই ছবির ট্রেলার। ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৫ অক্টোবর।












Click it and Unblock the Notifications