Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টাইমসের ১০০ জন প্রভাবশালীর মধ্যে আয়ুষ্মানের নাম, প্রশংসায় পঞ্চমুখ দীপিকা পাড়ুকোন

টাইমসের ১০০ জন প্রভাবশালীর মধ্যে আয়ুষ্মানের নাম

নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই সকলের মন জয় করেছেন আয়ুষ্মান খুরানা। চ্যালঞ্জিং চরিত্রে অভিনয় করা তাঁর একরকম নেশা বলা চলে। ইতিমধ্যেই ঝুলিতে বেশ কিছু সম্মান মিলেছে, তবে এবার যে সম্মানটি তিনি পেলেন তা সত্যিই অসাধারণ। টাইমসের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে আয়ুষ্মানের। এই খবরটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। এই তালিকায় ভারতীয় অভিনেতাদের মধ্যে তিনি একমাত্র যাঁর নাম তালিকায় রয়েছে।

সম্মান পেয়ে আপ্লুত আষুষ্মান

সম্মান পেয়ে আপ্লুত আষুষ্মান

আয়ুষ্মানের এই সম্মান অর্জনের পর দীপিকা পাড়ুকোন তাঁর প্রশংসা করে লিখেছেন যে পুরনো পুরুষতন্ত্রের ফাঁদে না পড়ে তিনি প্রধান পুরুষের চরিত্রে অভিনয় করেছেন। টাইমস ম্যাগাজিনের একশোজন প্রভাবশালীদের তালিকায় নিজের নাম আসার পর আয়ুষ্মান তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘‌বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছে টাইমস। আমাকে এই তালিকায় রেখে আমায় সম্মানিত করেছে।'‌ এই সম্মানীয় তালিকায় ভারতীয় অভিনেতা হিসাবে একমাত্র নিজের নাম দেখার পর অভিনেতা বলেন, ‘‌আমি সত্যিই অভিভূত টাইম আমাকে এরকম সম্মান প্রদান করায়। শিল্পী হিসাবে আমি কেবল আমার অভিনয় দিয়ে সমাজের ইতিবাচক দিকট তুলে ধরতে চেয়েছিলাম এবং এই মূহুর্তটা আমার সফরকে আরও সুন্দর করে তুলল। আমি ধন্যবাদ জানাই আমার দেশবাসীকে।'‌

 দীপিকার প্রশংসা অভিনেতাকে

দীপিকার প্রশংসা অভিনেতাকে

আয়ুষ্মানের প্রশংসা করে দীপিকা ম্যাগাজিনে লেখেন, ‘‌আমার আয়ুষ্মান খুরানাকে মনে আছে তাঁর প্রথম ছব ভিকি ডোনারের জন্য। তিনি এর আগেও অবশ্য বিনোদন জগতের মানুষ ছিলেন, কিন্তু আজকে আপনি আর আমি যে কারণে আয়ুষ্মানকে নিয়ে কথা বলছি তার কারণ হল তিনি স্মরণীয় ছবি ও আইকনিক চরিত্রের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন।'‌ দীপিকা আরও বলেন, ‘‌ভারতে যেখানে ১.‌৩ বিলিয়নের বেশি জনসংখ্যা, সেখানে খুবই ক্ষুদ্র পরিমাণ জনসংখ্যাই নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে সক্ষম হন এবং আয়ুষ্মান খুরানা তাঁদের মধ্যে একজন।আপনি ভাবতে পারেন কীভাবে?‌ উত্তর হল প্রতিভা ও কঠোর পরিশ্রম। এটা আর নিশ্চয়ই বলার দরকার পড়বে না। তবে আরও গুরুত্বপূর্ণ হল ধৈর্য, অধ্যবসায় ও নির্ভীকতা এবং যাঁরা স্বপ্ন দেখার সাহস করছেন তাঁদের দিকে অর্ন্তদৃষ্টি দেওয়া।'‌ আয়ুষ্মান খুরানাকে বলিউডের নামি দামি তারকারা এই সম্মানের জন্য অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আয়ুষ্মানের সফর

আয়ুষ্মানের সফর

রেডিও জকি হিসাবে নিজের কর্মজীবন শুরু করার পর আয়ুষ্মান টেলিভিশন সঞ্চালক হিসাবে যথেষ্ট নাম কামিয়ে নেন। ২০১২ সালে পরিচালক সুজিত সরকারের হাত ধরে ভিকি ডোনারের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এই অভিনেতা বরাবরই একটু অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। বলিউডে ভারতীয় পুরুষের চিরাচরিত ছাঁচকে ভেঙে নতুন আঙ্গিকে গঠন করেন যিনি, তিনি আয়ুষ্মান খুরানা। আর্টিকাল ১৫, বালা, শুভ মঙ্গল জ্যাদা সাবধান, অন্ধাধুন এবং দম লাগাকে হাইশার মতো ছবিতে অভিনয় করে প্রতিবারই নিজেকে প্রমাণ করেছেন তিনি।

 তালিকায় অন্যান্যদের নাম

তালিকায় অন্যান্যদের নাম

আয়ুষ্মান ছাড়াও টাইম ম্যাগাজিনের বিচারে ১০০ জন প্রভাবশালীর মধ্যে নাম রয়েছে নরেন্দ্র মোদী, সুন্দর পিচাই, রবীন্দ্র গুপ্তা, শাহিন বাগের বিলকিস দাদি, এরা সবা ভারতীয়দের তালিকায় রয়েছেন। এছাড়াও তালিকায় রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস, জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্যান্যরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+