১০০ কোটির ঝোড়ো ইনিংসে ফের আয়ুষ্মান! 'ড্রিম গার্ল' -এ মাতোয়ারা বক্স অফিস

ফের একবার ঝোড়ো ইনিংসের পথে আয়ুষ্মান খুরানার ফিল্ম। বলিউডের ২২ গজে নতুন করে ২০১৯ সালেও দাপট অব্যাহত রেখেছেন এই 'পাঞ্জাব দা মুণ্ডা'!

ফের একবার ঝোড়ো ইনিংসের পথে আয়ুষ্মান খুরানার ফিল্ম। বলিউডের ২২ গজে নতুন করে ২০১৯ সালেও দাপট অব্যাহত রেখেছেন এই 'পাঞ্জাব দা মুণ্ডা'! ২০১৮ সালের 'অন্ধাধুন',' বধাই হো'র পর, ২০১৯ সালে 'ড্রিম গার্ল' এর মতো কম বাজেটের ছবিতে ফের মাতোয়ারা করলেন এই জাতীয় পুরস্কারে ভূষিত অভিনেতা।

১০০ কোটির ঝোড়ো ইনিংসে ফের আয়ুষ্মান! ড্রিম গার্ল -এ মাতোয়ারা বক্স অফিস

ইতিমধ্যেই আয়ুষ্মানের নতুন ফিল্ম 'ড্রিম গার্ল' বাজার করে ফেলেছে ৮৬ কোটি টাকার। যা নিঃসন্দেহে যেকোনও বলিউড কম বাজেট ফিল্মের জন্য বড়সড় সাফল্য। মনে করা হচ্ছে, খুব শিগিগিরই এই সপ্তাহের মধ্যে আয়ুষ্মানের ছবি পার করে ফেলবে ১০০ কোটির গণ্ডি। যার ফলে ফের একবার ২০১৯ পেয়ে যেতে পারে আয়ুষ্মানো-চিত ব্লকবাস্টার।

গত সপ্তাহেই মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানা ও , নুসরত অভিনীত ছবি 'ড্রিম গার্ল'। ছবিতে মহিলা কণ্ঠস্বর নকল করে এক চ্যালেঞ্জিং চরিত্রে ধরা দিয়েছেন আয়ুষ্মান। এর আগে, 'আর্টিক্যাল ১৫ ' ছবিতে আয়ুষ্মানের অভিনয় মন কেড়েছিল দর্শকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+