টলিউডে জমজমাট ২০১৯, বিতর্ক–ট্রোলড নিয়েই শেষ হল এ বছর
টলিউডে জমজমাট ২০১৯, বিতর্ক–ট্রোলড নিয়েই শেষ হল এ বছর
এ বছরটা টলিউড এবং টলিউড অভিনেতা–অভিনেত্রীদের কাছে বেশ উল্লেখযোগ্য বছর। গ্রেফতারি, আইন–আদালত, ট্রোইং, রাজনীতিতে প্রবেশ, বিয়ে সবকিছু মিলিয়ে বেশ জমজমাট ২০১৯। অপেক্ষা পরের বছরের। তবে এক ঝলকে দেখে নিই এ বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে।

ভবিষ্যতের ভূত
পরিচালক অনিক দত্তের ‘ভবিষ্যতের ভূত' ছবিটি হঠাৎ করেই কলকাতার সিনেমা হলগুলি থেকে উধাও হয়ে যায়। ১৫ ফেব্রুয়ারি ছবি মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই রাজ্যের সব হল থেকে তুলে নেওয়া হয় এই ছবিটি। যদিও তা কি কারণে করা হল তা স্পষ্ট ছিল না কারোর কাছেও। ছবি বন্ধের পর প্রতিবাদ, টলি অভিনতা-অভিনেত্রীদের জমায়েত, সোশ্যাল মিডিয়ায় সরব হওয়া সবই হয়েছিল। তবুও জট কাটছিল না। শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই ছবিটি। ‘ভবিষ্যতের ভূত' সিনেমার অবাধ প্রদর্শনীতে বাধা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ২০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

মিমি–নুসরত ট্রোলড
এ বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিতে দুই নতুন তারকা সাংসদ যোগ হয়েছেন। তাঁরা হলেন মিমি ও নুসরত। যদিও সাংসদ হওয়ার পর থেকেই তাঁরা ক্রমাগত ট্রোলড হতে শুরু করেন। মিমি এবং নুসরত সংসদের সামনে দাঁড়িয়ে ছবি তোলাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সাংসদ হওয়ার পর লোকসভায় শপথ নিতে গিয়ে সেই দিনটিকে স্মরণীয় করতে সংসদের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। তাঁদের পরনে ছিল ওয়েস্টার্ন পোশাক। এরপরই তা পোস্ট হতে না হতেই সোশ্যাল মিডিয়ীয় তাঁদের ট্রোলড করতে শুরু করেন অনেকে। যদিও তার যোগ্য জবাব দেন দুই অভিনেত্রী।

প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে ইডির তলব
এই প্রথমবার ইডির তলব আসল প্রসেনজিতের কাছে। তাঁর সঙ্গে ইডি ডেকে পাঠিয়েছিলেন ঋতুপর্না সেনগুপ্তকেও। রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডেকে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জেলে গিয়ে জেরা করেন তদন্তকারীরা। জেরায় উঠে আসা নতুন তথ্য নিয়েই প্রসেনজিৎ-ঋতুপর্নাকে তলব করা হয়। ইডি দপ্তরে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ। অন্যদিকে টলিউডের অন্যতম নায়িকা ঋতুপর্ণাকে প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

নুসরতের নামে ফতোয়া
এ বছরই সাতপাকে বাধা পড়েন সাংসদ তথা অভিনেত্রী নুসরত। কিন্তু বিয়ের পর থেকেই বিতর্কে জড়িয়ে ছিলেন এই নব্য নির্বাচিত সাংসদ। প্রথমদিন সংসদে শপথ নেওয়ার সময় বেগুনি পাড়ের সাদা রঙের শাড়ি, দু'হাতে চূড়া, হাত ভর্তি মেহেন্দি, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর পরেছিলেন নুসরত। এই রূপ দেখার পরই শুরু হয়েছিল সমালোচনা। ধর্মসূত্রে তিনি মুসলিম, তাই কী করে সিঁদুর-মঙ্গলসূত্র পরেন? নুসরতের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন ধর্মের কট্টর মৌলবাদীরা। নুসরত-নিখিলের পরিণয়ের বিরুদ্ধে নাকি দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া জারি করা হয়েছিল। কিন্তু তাতে বিন্দুমাত্র পাত্তা দেননি নুসরত। ইস্কনের আমন্ত্রন গ্রহণ করা নিয়েও তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কট্টরপন্থীরা।

জ্যেষ্ঠপুত্র কপিরাইট
পরোক্ষভাবেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ‘জ্যেষ্ঠপুত্র'র চিত্রনাট্য চুরির অভিযোগ এনেছিলেন পরিচালক প্রতীম ডি গুপ্ত। জ্যেষ্ঠপুত্র'র ঘোষণা হবার পরেই চিত্রনাট্য চুরি নিয়ে সরব হয়েছিলেন প্রতিম। তাঁর বক্তব্য ছিল, ঋতুপর্ণ ঘোষ ও তিনি একসঙ্গে স্ক্রিপ্টটা তৈরি করেছিলেন। কিন্তু ইন্দ্রনীল ঘোষ (ঋতুপর্ণর ভাই) সেটা কৌশিককে দিয়ে দেন। অথচ তাঁর নামটা পর্যন্ত নেওয়া হয় না সাংবাদিক সম্মেলনে। পরে অবশ্য সমস্তটা মিটে গিয়ে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র'।

গুমনামী বিতর্ক
এ বছর সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী' নিয়ে কম বিতর্ক হয়নি। বছরের সবথেকে চর্চিত বিষয় ছিল এই ছবি। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়েই মূলত এই ছবি। নেতাজির পরিবারের তরফ থেকে এই ছবি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকেও আপত্তি ছিল। শেষপর্যন্ত জনস্বার্থ মামলাও হয়েছিল এই ছবিকে ঘিরে। আইনি নোটিস পেয়েছিলেন সৃজিত। তবে কলকাতা হাইকোর্টে খারিজ হয়েছিল জনস্বার্থ মামলা, তারপরেই কেটেছিল গুমনামী মুক্তি নিয়ে জটিলতা।

চলচ্চিত্র উৎসবে রাজ–প্রসেনজিৎ দ্বৈরথ
কলকাতা চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যান পদ নিয়ে টানাপোড়েন চলেছিল অনেকদিন ধরে। তবে এ বছর যে এরকম রদবদল হবে তা কেউই ভাবেননি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটিতে বড় রদবদলে চেয়ারম্যানের পদ থেকে বাদ পড়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই পদে আসীন হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকে কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ঘোষণা করার দু'দিনের মধ্যেই উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা যায়নি তাঁকে। পরবর্তীতে অবশ্য নন্দনে হাজির হয়ে সমস্ত জল্পনা মিটিয়ে দিয়েছিলেন অভিনেতা। উল্টোদিকে, অ্যাপেক্স অ্যাডভাইসরি কমিটিতে তাঁর নাম রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অপর্ণা সেন। উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে এসেছিলেন পরিচালক-অভিনেত্রী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications