জন্মদিনেই মুক্তি পেল 'জিরো'র ট্রেলার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এসআরকে, দেখুন
শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পেল জিরো সিনেমার বহু-প্রতীক্ষিত ট্রেলার। তিনি সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
এসআরকের জন্মদিনের দিন মুক্তি পেল তাঁর পরবর্তি সিনেমা 'জিরো'র বহু প্রতীক্ষিত ট্রেলার। ট্রেলার মুগক্তির পরেই শাহরুখ খান নিজেই সেটি তাঁর অগণিত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লিখেছেন, 'মীরাট সে নিকলা হ্যায়, আতরাঙ্গি ইসকি চাল হ্যায়, কোই ছোটি চিজ না সামাঝনা, ইয়ে বুয়া তো বাওয়াল হ্যায়।'

রেড চিলি মুভিজের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর, অর্থাত ক্রিস্টমাসে। আনন্দ রাই এই ছবি পরিচালনা করেছেন। ছবিতে প্রধান ভূমিকায় অবশ্যই আছেন শাহরুখ খান। আর আছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ।
ছবির কাহিনী আবর্তিত হয়েছে শাহরুখ অভিনীত বাউয়া সিং চরিত্রকে ঘিরে। বাউয়া একজন বামন হলেও তাঁর চার্ম ও রসবোধের জবাব নেই। কিছুটা উদ্ধতও বটে। হবে নাই বা কেন, মীরাটের এক অভিজাত পরিবারে সন্তান তিনি। ছোট থেকে সম্বৃদ্ধির মধ্যেই বড় হয়েছেন। মীরাটের সকলেই তাঁকে ভক্তি শ্রদ্ধা করে।
কিন্তু, বামন হওয়ায় ৩৮ বছর বয়সেও সে অবিবাহিত। ট্রেলারে শুরুতেই তা জানিয়ে দেয় বাউয়া। কিন্তু তাঁর নিস্তরঙ্গ জীবন ঝাঁকিয়ে দেয় দুই নারী (অনুষ্কা ও ক্যাটরিনা)। ট্রেলারে দেখা গিয়েছে অনুষ্কা শর্মা এক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করছেন। হুইল চেয়ারে চলাফেরা করেন, কথা বলতে গেলেও সমস্যা হয়। আর ক্যাটরিনা রয়েছেন একটি গ্ল্যামারাস চরিত্রে।
Meerut se nikla hai, atrangi iski chaal hai,
— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2018
Koi chhoti cheez na samajhna, yeh Bauua toh Bawaal hai!#PictureNahiFeelingHai#ZeroTrailer @anushkasharma #KatrinaKaif @aanandlrai @RedChilliesEnt @cypplOfficialhttps://t.co/l0QUPvvybX
এই দুই চরিত্র বাউয়া সিংকে নিয়ে যায় সম্পূর্ণ এক ভিন্ন যাত্রায়। বাউয়ার সামনে খুলে যায় এক নয়া দিগন্ত। সে খুঁজে পায় তার জীবনের উদ্দেশ্য। কী তা, জানতে গেলে ২৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।












Click it and Unblock the Notifications