গানের লিরিক-এ মদ্যাপানের উল্লেখ নিয়ে পুলিশি নির্দেশ
হানি সিং এর 'চার বোতল ভডকা' গানটির মতো বহু পাঞ্জাবী গায়কদের গানের লিরিকেই থাকে মদ্যপানের উল্লেখ। বেশিরভাগ পাঞ্জাবী র্যাপ গানের কথাতেই এই ধরনের বিভিন্ন নেশাকে উস্কানি দেওয়া হয়ে থাকে।
হানি সিং এর 'চার বোতল ভডকা' গানটির মতো বহু পাঞ্জাবী গায়কদের গানের লিরিকেই থাকে মদ্যপানের উল্লেখ। বেশিরভাগ পাঞ্জাবী র্যাপ গানের কথাতেই এই ধরনের বিভিন্ন নেশাকে উস্কানি দেওয়া হয়ে থাকে। আর এবার সেই বিষয়টি নিয়েই কড়া মনোভাব দেখালো পাঞ্জাব পুলিশ।

পাঞ্জাবে যুব সমাজকে রক্ষা করা নিয়ে এক বিশেষ প্রচারের অংশ হিসাবে, গায়ক, সঙ্গীতকারদের অনুরোধ করা হয়েছে যে তাঁরা যাতে কিছুতেই গানের কথায় মদ্যপানের উল্লেখ না করেন। এই ধরনের কথায় বা গানে কোনও হিংসাত্মক ভাব ভঙ্গিমা পাঞ্জাবের যুবকদের নেতিবাচক পথে উত্তেজিত করছে বলে অভিযোগ। এই ধরনের গান যুব সমাজকে বিপথে ঠেলছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। যেহেতু গানের ভিডিও-তে মদ্যপান সংক্রান্ত নানা বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে, তাই তা নিয়েই আপত্তি তুলেছে পাঞ্জাব পুলিশ।
এদিকে, পাঞ্জাব পুলিশের এই উদ্যোগ ঘিরে সমর্থন জানিয়েছেন সেখানের বহু বিখ্যাত সঙ্গীতশিল্পীরা। জসবীর জস্সি ও রঞ্জিত বাওয়া সমেত অনেকেই পাঞ্জাব পুলিশের সমর্থনে এগিয়ে এসেছেন।












Click it and Unblock the Notifications