ব্যাটে-বলে ছক্কা হাঁকিয়ে এবার অস্ট্রেলীয় তারকা তেলুগু ইন্ডাস্ট্রিতে, ‘রবিনহুড’-এ রয়েছে তেমনই চমক!
খেলাধুলা ও সিনেমার জগৎ যখন একত্রিত হয়, তখন তৈরি হয় এক অনন্য মুহূর্ত। তেমনই এক অভূতপূর্ব অভিজ্ঞতা উপহার দিল 'রবিনহুড' সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্ট। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা নিথিন, মনোমুগ্ধকর অভিনেত্রী শ্রীলেলা, এবং বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার।
ক্রিকেটের বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার রূপালী পর্দায় অভিষেক করতে চলেছেন ডেভিড ওয়ার্নার। হ্যাঁ শুনতে অবাক লাগলেও বাস্তবটা এটাই। এবার অভিনয়ে ছক্কা হাঁকাতে চলেছেন ওয়ার্নার। ভেঙ্কি কুডুমুলা পরিচালিত 'রবিনহুড' সিনেমায় অভিনয়ের মাধ্যমে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্রথম পা রাখছেন তিনি।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শ্রীলেলা ও নিথিনের সঙ্গে উপস্থিত ছিলেন ডেভিড ওয়ার্নারও। তাঁদের সাথেই পরিবেশন করেন তাঁর 'হুক স্টেপ', যা দেখে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে ওঠেন। তার নাচের অনায়াস দক্ষতা ও তেলুগু সিনেমার প্রতি ভালোবাসা এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তোলে এদিন।
সিনেমাটি একদিকে যেমন অ্যাকশন-থ্রিলার, তেমনই আবেগের গভীর স্পর্শ রয়েছে তাতে। ওয়ার্নারের চরিত্র ও তার অভিনয় দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারই সাথে নিথিন ও শ্রীলেলার রসায়ন সিনেমার গল্পকে আরও প্রাণবন্ত করে তুলবে।
ট্রেলার লঞ্চের পরপরই অনুষ্ঠানে উপস্থিত সবাই একসঙ্গে ছবিটির অভিনব গল্প ও দৃশ্যায়নের প্রশংসা করেন। সিনেমার কাহিনিতে ক্রীড়াজগতের প্রতিযোগিতার স্পৃহা এবং চলচ্চিত্রের নাটকীয়তার নিখুঁত মিশ্রণ লক্ষ্য করা যাবে বলেই জানিয়েছেন উপস্থিত সকলে। একই সাথে বিশেষ আকর্ষণ থাকবে ডেভিড ওয়ার্নারের দিকে।
ভেঙ্কি কুডুমুলার পরিচালনায় এই সিনেমাটি নতুন কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ডেভিড ওয়ার্নারের এই চলচ্চিত্র যাত্রা শুধুমাত্র তার ব্যক্তিগত মাইলফলক নয়, বরং এটি আবেগ ও দৃঢ় অধ্যবসায়ের প্রতিচ্ছবি বলে অনেকেই দাবি করেছেন।
'রবিনহুড' সিনেমার মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্শকদের আগ্রহ। খেলাধুলা ও সিনেমার সংমিশ্রণে এই ছবি যে এক নতুন অধ্যায় রচনা করতে চলেছে, তা বলাই যায়! আর সেই জন্যেই এই দুইয়ের মিশ্রণ দেখতে গেলে অপেক্ষা করতেই হবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।












Click it and Unblock the Notifications