বলিউডে অভিনয়ের অভিষেক হতে চলেছে গায়ক আতিফ আসলামের
মুম্বই, ৬ মে : 'ও লমহে', 'তু জানে না', 'তেরে বিন'-এর মতো গান গেয়ে খ্যাত বিখ্যাত পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বলিউডে অভিনয়ের অভিষেক হতে চলেছে।
সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরেই আতিফের কাছে অভিনয়ের প্রস্তাব আসছিল। পছন্দ না হওয়ায় বেশ কয়েকটি প্রস্তাব তিনি ছেড়েও দেন। তবে এবার শেষ পর্যন্ত অভিনয় দিয়ে বলিউডে অভিষেক ঘটাতে চলেছেন তিনি।

অভিনয় অবশ্য নতুন কিছু নয় আতিফের কাছে। ২০১১ সালে 'বোল' নামে একটি পাকিস্তানি চলচ্চিত্র দিয়ে তিনি ইতিমধ্যেই অভিনয় শুরু করে দিয়েছেন।
মহিলা ভক্তের সংখ্যায় বহু সেলেবকে পিছনে ফেলে দেওয়া আতিফ 'জলপরী', 'দুরী', 'মেরি কাহানি'-র মতো জনপ্রিয় অ্যালবাম প্রকাশ করে খ্য়াতির চূড়ায় উঠে এসেছেন। এবার পালা অভিনয় ক্ষমতাকে কাজে লাগিয়ে পাকাপাকিভাবে বলিউডে পসার জমানোর।
জানা গিয়েছে, এইবছরের শেষে অথবা সামনের বছরের শুরুতেই আতিফের সিনেমা মুক্তি পেতে চলেছে।












Click it and Unblock the Notifications