উত্তম কুমারের জন্মদিনে কোন 'স্বপ্ন পূরণ' এর ইঙ্গিত সৃজিতের! 'অতি উত্তম' এর হাত ধরে টলিউডে বড় চমক আসন্ন
উত্তম কুমারের জন্মদিনে কোন 'স্বপ্ন পূরণ' এর ইঙ্গিত সৃজিতের! 'অতি উত্তম' এর হাত ধরে টলিউডে বড় চমক আসন্ন
মুক্তি পেয়েছে ছবির পোস্টার। এটা খুব একটা বড় খবর নয়, সেভাবে দেখতে গেলে! বহু প্রতীক্ষিত ছবি নানান সময়ই মুক্তি পায়। ফিল্মতারকাদের নিয়ে বহু কৌতূহল থেকেই ছবির পোস্টার ঘিরে কার্যত নজর টিকে থাকে ফ্যানদেরর। তবে সেই পরিস্থিতি থেকে সৃজিতের 'অতি উত্তম' এর ঘটনা একটু আলাদা। বাংলা ফিল্মের দুনিয়ায় এই ছবির গুরুত্ব লুকিয়ে রয়েছে ফিল্মের ভিডিও এফেক্টে! ছবির পোস্টারই তা জানান দিল। কারণ ছবির পোস্টারে লেখা রয়েছে 'মহানায়ক উত্তম কুমার অভিনীত' ছবি।

নয়া ইতিহাস
মনে হতেই পারে যে, এযুগে দাঁড়িয়ে প্রয়াত মহানায়ক উত্তম কুমারের 'অভিনীত' ছবি কীভাবে আসতে পারে! সেই কৌতূহল নিরসন করে দিয়েছেন সৃজিত নিজেই। সৃজিত জানিয়েছেন, ৬২ টি ফিল্ম দেখার পর, বহু ফিল্ম বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর, বহু সিনেমাটোগ্রাফারের সঙ্গে আলোচনার পর তিনি এই ছবির জন্য এগিয়েছেন।

নজর কাড়বে ভিডিও এফেক্ট
উল্লেখ্য, ছবিতে ভিডিও এফেক্টের কাজে ধরা হবে উত্তম কুমার অভিনীত পুরনো ভিডিওর ক্লিপিংস। আর তাই দিয়ে নতুন ছবির সঙ্গে মিলমিশ করে টলিউড দেখবে এক অন্য ঘরানার ভিন্ন স্বাদের ছবি। মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে এমন এক ছবির পোস্টার মুক্তিতেই কার্যত চমক দিয়েছেন সৃজিত। যে চমকের অপেক্ষায় বহু দিন ধরে তাঁর ফ্যানকূল তৃষ্ণার্ত! কারণ , সৃজিতের সাম্প্রতিক রিলিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' কার্যত মুখ থুবড়ে পড়েছে বলে মত বহু নেটিজেনের। তারপর এমন একটা ছবিকে দর্শকের সামনে নিয়ে আসা কার্যত একটা বড় চ্যালেঞ্জ ছিল সৃজিতের সামনে।

'স্বপ্ন পূরণের' হাতছানি
আর সেই ঘটনাকেই তিনি নিজের ফেসবুক পোস্টে 'স্বপ্ন পূরণের' হাতছানি বলে বর্ণনা করেছেন। কারণ এযাবৎকালে বাংলা ছবিতে এই ধরনের পুরনো ফিল্মের ভিএফেক্সটস দিয়ে কাজ তেমনভাবে হয়নি। দক্ষিণী ফিল্মে 'বাহুবলী' পরিচালক রাজামৌলির ছবিতে কয়েকটি জায়গায় এমন ভিডিও এফেক্টের কাজ হলেও, আঞ্চলিক ছবিতে তা খুব একটা সচরাচর দেখা যায়নি।

বলিউড যা আগে দেখেছে
কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের 'ওম শান্তি ওম' ছবিটি। সেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে বহু দৃশ্যে পুরনো যুগের এভারগ্রিন তারকাদের জনপ্রিয় নাচের কিছু দৃশ্য একাত্ম করা হয় ছবিতে। ভিডিও এফেক্টের যে কাজে কার্যত মুগ্ধ হয়েছিল বলিউডের ফ্যানকূল। এবার সেই চমক আসতে চলেছে বাংলাতেও। ছবির পোস্টারেই দেখা যাচ্ছে যে কোন কোন তারকা এই ছবিতে অভিনয় করছেন। ছবিতে রয়েছেন উত্তম কুমারের নাতি গৌরম চট্টোপাধ্যায়।
ছবির পোস্টার ও সৃজিতের বার্তা
এক ফেসবুক পোস্টে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই পোস্টারটি তুলে ধরেছেন। পোস্টাকে মহানায়কের পুরনো চেনা হাসির ছবির সঙ্গে রয়েছে নাতি গৌরব চট্টোপাধ্য়ায়ের লুক, রয়েছে অনিন্দ্য ও রোশনির ছবিও। ছবির পোস্টারের সঙ্গে সৃজিত লিখেছেন তিনি গত ৪ বছর ধরে এই ফিল্ম তৈরির জন্য ভাবনা চিন্তা করেছেন। বিভিন্ন গবেষণা চালিয়ে বদলেছেন চিত্রনাট্য। পুরনো সময়কে নতুন সময়ের সাপেক্ষা পর্দায় তুলে ধরতে কী কী করতে হবে তা নিয়েও আলাদা করে ভেবেছেন সৃজিত। আলোকসজ্জা থেকে কস্টিউম সব কিছু নিয়ে ভাবনা চিন্তার ফসল এবার তাঁকে তাঁর স্বপ্নের কাছে কতটা পৌঁছে দেয় , তার অপেক্ষায় বাঙালি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications