ডিসেম্বরেই ‌কি বিয়ে সুনীল কন্যা আথিয়া ‌শেট্টি ও কেএল রাহুলের?‌ দুই পরিবারের প্রস্তুতি শুরু

ডিসেম্বরেই ‌কি বিয়ে সুনীল কন্যা আথিয়া ‌শেট্টি ও কেএল রাহুলের?‌ দুই পরিবারের প্রস্তুতি শুরু

বলিউডে এখন বিয়ের মরশুম চলছে। ভিকি–ক্যাটরিনা, আলিয়া–রণবীর কাপুরের পর এবার আরও এক বিগ ফ্যাট বলিউড ওয়েডিং হতে চলেছে। তবে বলিউড শুধু নয়, এর সঙ্গে সম্পর্ক রয়েছে ক্রিকেটেরও। ঠিকই ভাবছেন। আথিয়া শেট্টি ও কেএল রাহুল এই বছরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। শোনা গিয়েছে, শীতের সময় এই বিয়ে হবে এবং তার প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু হয়ে গিয়েছে।

কেএল রাহুল–আথিয়ার বিয়ে

কেএল রাহুল–আথিয়ার বিয়ে

বলিউড জুড়ে এই বছর বিয়ের মরশুম চলবে বলেই মনে করা হচ্ছে। আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের পর এখন সকলের নজর পড়েছে আথিয়া শেট্টি ও কেএল রাহুলের বিয়ে নিয়ে। সুনীল শেট্টি কন্যা আথিয়া ও কেএল রাহুল বেশ কিছু বছর ধরে একে-অপরের সঙ্গে ডেট করছেন। শোনা গিয়েছে, এই বিয়ে শীতের মরশুমে হবে যার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে এখন থেকে। সূত্রের খবর, এই জুটি চিরাচরিত প্রথায় দক্ষিণ ভারতীয় বিয়ে করবেন।

ডিসেম্বরে চারহাত এক হতে পারে

ডিসেম্বরে চারহাত এক হতে পারে

সূত্রের খবর, যদি আথিয়া ও রাহুলের অভিভাবকদের কথাবার্তা সঠিক দিকে এগোয় তবে এই বছর শেষ হওয়ার আগেই তাঁরা বিয়ে করবেন। আথিয়ার বাবা সুনীল শেট্টি ম্যাঙ্গালোরের মুলকির টুলু-ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন এবং কেএল রাহুলও ম্যাঙ্গালোরের বাসিন্দা আর তাই দক্ষিণ ভারতীয় বিয়েই হবে এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।

রাহুলের জন্মদিনে আথিয়ার শুভেচ্ছা

রাহুলের জন্মদিনে আথিয়ার শুভেচ্ছা

প্রসঙ্গত, গত বছর আথিয়া ও রাহুল ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এমনিতে আথিয়া তাঁর ভক্তদের মনোরঞ্জনের জন্য নিজের ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। সম্প্রতি কেএল রাহুলের ৩০তম জন্মদিন উপলক্ষ্যে আথিয়া রাহুলের জন্য বিশেষ নোট লেখেন। এই মুহূর্তের অন্যতম সেরা ব্যাটারের গার্লফ্রেন্ড আথিয়া শেট্টি তাঁর আর রাহুলের কিছু অদেখা ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। আথিয়া ক্যাপশন দিলেন, '‌তোমার সঙ্গে সবসময়, শুভ জন্মদিন।'‌

আথিয়া–কেএল রাহুল সম্পর্ক

আথিয়া–কেএল রাহুল সম্পর্ক

আথিয়ার সঙ্গে রাহুলের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। প্রথমে সম্পর্ক নিয়ে রাহুল-আথিয়া লুকোচুরি খেললেও, বর্তমানে তাঁরা প্রকাশ্যেই ভালবাসা জাহির করছেন। প্রায় তিন বছর ধরে প্রণয় ডোরে আবদ্ধ তাঁরা। সম্প্রতি কেএল রাহুলের ম্যাচ দেখতে মাঠেও হাজির হয়েছিলেন আথিয়া, সঙ্গে ছিলেন পাপা সুনীল শেট্টিও। এমনকী টিম ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ড ট্যুরেও পৌঁছেছিলেন আথিয়া। দীর্ঘ কয়েক মাস একসঙ্গেই কাটিয়েছেন দুজনে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+