আম্বানিদের রাজকীয় গণেশ বন্দনায় হাজির অমিতাভ থেকে রেখা! আর কোন বলি-তারকা ছিলেন , দেখে নিন

ঢাক, ঢোল , নাগাড়ার তালে আপাতত মাত মুম্বই। মহারাষ্ট্রের দিকে দিকে চলছে গণেশ উৎসব উদযাপন। মহা সমারোহে, ধুমধাম সহকারে গণেশ বন্দনায় মেতে রয়েছেন সকলে।

ঢাক, ঢোল , নাগাড়ার তালে আপাতত মাত মুম্বই। মহারাষ্ট্রের দিকে দিকে চলছে গণেশ উৎসব উদযাপন। মহা সমারোহে, ধুমধাম সহকারে গণেশ বন্দনায় মেতে রয়েছেন সকলে। এরই মধ্যে গণেশ পূজায় বিশেষ আয়োজন করেছিলেন বিজনেস টাইকুন মুকেশ আম্বানি। মুম্বইয়ে তাঁর বাড়ি আন্টিলিয়াতে গণেশ চতুর্থী উপলক্ষ্যে আয়োজন করেছিলেন রাজকীয় গণেশ পুজো।

'বাদশা'-র সঙ্গে বেগম !

'বাদশা'-র সঙ্গে বেগম !

মুকেশ আম্বানির বাড়িতে পুজো , আর সেখানে বলিউড বাদশা শাহরুখ নিমন্ত্রিত হবে না, তা কী হয়! এদিন শাহরুখের সঙ্গে নিমন্ত্রিত ছিলেন তাঁর স্ত্রী গৌরীও।

বেবো-লোলো!

বেবো-লোলো!

কাপুর পরিবারের দুই নামী অভিনেত্রী করিশ্মা ও করিনাকেও এদিন দেখা গেল আম্বানি পরিবারের গণেশ পূজায়।

অমিতাভের উপস্থিতি

অমিতাভের উপস্থিতি

বচ্চনদের সঙ্গে আম্বানিদের সম্পর্ক বহুদিনের। এদিন দেখা গেল গণেশ পূজা উপলক্ষ্যে মেয়ে শ্বেতার সঙ্গে নিয়ে আন্টিলিয়া পৌঁছন অমিতাভ বচ্চন।

লাইমলাইট কাড়লেন রেখা!

লাইমলাইট কাড়লেন রেখা!

সোনালী-সবুজ শাড়িতে রেখা এদিন ছিলেন অপরূপা! আন্টিলিয়াতে তিনি পৌঁছতেই সমস্ত লাইমলাইট শুষে নেন তিনি।

মিস্টার পারফেকশনিস্ট

মিস্টার পারফেকশনিস্ট

আম্বানি পরিবারের গণেশ পুজোয় চতুর্থীর রাতে পৌঁছে যান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

ব্যস্ততায় গৃহকর্তা!

ব্যস্ততায় গৃহকর্তা!

এদিন নিমন্ত্রিতদের স্বাগত জানাতে তৎপর ছিলেন মুকেশ আম্বানি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আন্টিলিয়া আসতেই ব্যস্ত হয়ে পড়েন মুকেশ।

রাজকীয় সাজে নীতা আম্বানি

রাজকীয় সাজে নীতা আম্বানি

গণেশ পুজো উপলক্ষ্যে রাজকীয় সাজে সেজেছিলেন মুকেশ পত্নী নীতা। তাঁর সেই সাজের ছবিও প্রকাশ্যে আসে।

হাজির মিস্টার অ্যান্ড মিসেস নেনে

হাজির মিস্টার অ্যান্ড মিসেস নেনে

মিসেস নেন মাধুরী দীক্ষিতও এদিন আম্বানিদের গণেশ বন্দনায়া হাজির ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+