গায়ক জুবিন গর্গকে তিন মাসের কারাবাসের নির্দেশ আদালতের
বলিউডের অন্যতম পরিচিত গায়ক জুবিন গর্গকে তিন মাসের কারাবাসের নির্দেশ দিল আদালত।
অসমীয়া চলচ্চিত্র তথা বলিউডের অন্যতম পরিচিত গায়ক জুবিন গর্গকে তিন মাসের কারাবাসের সাজা দিল আদালত। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

২০১৩ সালের একটি ঘটনায় অরূপ বোরবোরা নামে এক আইনজীবীর ছেলেকে চড় মারেন জুবিন। পাবলিক প্লেসে ধূমপান করছিলেন বলে প্রতিবাদে জুবিন চড় কষিয়েছিলেন। সেই ঘটনায় আদালত জুবিনকে দোষী সাব্যস্ত করেছে।
জুবিনের আইনজীবী জুনমোনি দেবী জানিয়েছেন, ৩২৩, ৩৪১ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। ৩৪১ নম্বর ধারায় দোষ প্রমাণ হয়নি। তবে বাকী দুটি ধারায় দোষ প্রমাণিত হওয়ায় আদালত তিন মাসের জেল ও সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করেছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।












Click it and Unblock the Notifications