জুবিন গর্গের কি খুনই হয়েছে? কী দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা! চার্জশিট জমা ৮ ডিসেম্বরের মধ্যে

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যে, সেরাজ্যের মানুষ তথা জনপ্রিয় শিল্পী জুবিন গর্গকে "হত্যা" করা হয়েছে। যদিও এই মামলার তদন্ত এখনও চলছে। তবে হিমন্ত এই ঘটনাকে দুর্ঘটনা বলতে নারাজ। সিঙ্গাপুরে সমুদ্রস্নানের সময় জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু হয় গত ১৯ সেপ্টেম্বর।

নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল (NEIF)-এর চতুর্থ সংস্করণে যোগ দিতে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। অসম পুলিশ এই ঘটনায় জুবিন গর্গের ম্যানেজার এবং উৎসবের আয়োজকের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে।

পিটিআইকে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "আমি এটিকে দুর্ঘটনা বলছি না। এই হত্যা মামলার চার্জশিট ১৭ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে, কিন্তু আমি ৮ ডিসেম্বরের মধ্যে এটি জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা এখন প্রস্তুত।"

তবে মুখ্যমন্ত্রী জানাননি ঠিক কী কারণে তদন্তকারীরা ঘটনাটিকে খুন হিসেবে দেখছেন। জুবিন গর্গের মৃত্যুর পর রাজ্য জুড়ে ৬০টিরও বেশি এফআইআর দায়ের হওয়ায় অসম পুলিশের সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে তদন্ত শুরু করেছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন যাতে এই মামলার চার্জশিট জমার অনুমোদন দ্রুত পাওয়া যায়। কারণ বিদেশে ঘটা ঘটনার ক্ষেত্রে চার্জশিট দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) অনুমতি প্রয়োজন।

তিনি বলেন, "গতকাল আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রক্রিয়াটি দ্রুত করার জন্য দেখা করেছি। চার্জশিট জমার আগে আগামী তিন থেকে চার দিনের মধ্যে এসআইটি প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যাবে।"

নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-কে অসম সরকার কোনও আর্থিক সহায়তা দিয়েছে কিনা জানতে চাইলে মুখ্যমন্ত্রী হিমন্ত জানান, তাঁরা কোনও সহায়তা দেননি। এই মামলায় নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এর প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, এবং দুই ব্যান্ড সদস্য — শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্তকে গ্রেফতার করা হয়েছে।

পরে শিল্পীর তুতো ভাই, অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গকেও হেফাজতে নেওয়া হয়। জুবিনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা নন্দেশ্বর বোরা এবং প্রবীণ বৈশ্যকেও গ্রেফতার করা হয়েছে। কারণ তাদের অ্যাকাউন্টে ১.১ কোটি টাকারও বেশি আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ।

সাত অভিযুক্ত বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে খুন সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+