ফোনে সলমনকে 'খুনের হুমকি' শাহরুখের, কী করল মুম্বই পুলিশ
বলিউডের সুপারস্টার সলমন খানকে হুমকি দিলেন শাহরুখ নামে এক উঠতি অভিনেতা।
বলিউডের সুপারস্টার সলমন খানকে হুমকি দিলেন শাহরুখ নামে এক উঠতি অভিনেতা। তাকে সোমবার উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তর পুরো নাম শাহরুখ গুলাবনবি ওরফে শেরা। তবে নাম যেহেতু শাহরুখ তাই সংবাদ শিরোনামে চলে এসেছে গোটা ঘটনা।

পুলিশ জানিয়েছে, শাহরুখ বলিউডে সুযোগ পেতে মুম্বই এসেছিল। সলমন সকলকে সুযোগ দেন, এমনটাই জানত সে। ফলে সে সুযোগ পেয়েই ফোনে ধরে সলমনের ব্যক্তিগত সচিবকে। ঘটনাটি ঘটে অক্টোবর মাসের শুরুতে। জানায়, সে অভিনয় করতে চায়। সলমন যেন বলিউডে তার 'গডফাদার' হন।
সলমনের ব্যক্তিগত সচিবের কাছে তারকার ফোন নম্বর চায় শাহরুখ। তবে স্বাভাবিক কারণেই তিনি মোবাইল নম্বর দিতে চাননি। সলমনের ব্যক্তিগত সচিব নম্বর না দেওয়াতেই রেগে যায় শাহরুখ। হুমকি দিতে থাকে ফোনেই। এমনকী মেরে ফেলার হুমকিও দেয়।
শুধু তাই নয়, অভিযুক্ত শাহরুখ গত ১৩ নভেম্বর সলমনের বাবা সেলিম খানের নম্বর জোগাড় করে ফোন করে। জানায় সে ছোটা শাকিলের হয়ে কাজ করে। সেখানেও সে সলমনের নম্বর চায়। সেলিমও নম্বর না দেওয়ায় তাঁকেও হুমকি দেওয়া হয়।
পরে পুলিশে খবর দেওয়া হয়। বান্দ্রা থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।












Click it and Unblock the Notifications