এবার ‘পাঠান’ লুকে আসানসোলে হাজির কিং খান, শাহরুখের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ফ্যানেরা!
বলিউড অভিনেতা শাহরুখ খান মানেই অনুগামীদের কাছে আলাদা ভালোবাসা তা আমরা সকলেই জানি। তাঁকে সামনে থেকে এক পলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা, তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অভিনেতার ফ্যানেরা।
এবার কিং খানের সঙ্গে সেলফি তুলতে চাইলে আপনিও যেতে পারেন আসানসোলে। সুপারস্টার শাহরুখের মোমের মূর্তি তৈরি করে ফেললেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। এই মূর্তির সঙ্গে সেলফি তুলে সেখানে ছুটে যাচ্ছেন অনেক অভিনেতার ভক্তরাই।

জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'পাঠান’ সিনেমাটি। ছবিটি কিন্তু বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। এই সিনেমার কিং খানের একটি লুকই মূর্তি হিসাবে তৈরি করেছেন শিল্পী সুশান্ত। সুন্দর সেই বড় চুলের স্টাইল, সাদা শার্টের মাঝখান দিয়ে উঁকি মারছে অভিনেতার গলায় পরা হারের সঙ্গে লকেট। চোখে রয়েছে সেই সানগ্লাস। মুখে সেই ব্যক্তিত্ব ভরা সুন্দর হাসি।
দেখে মনে হবে সত্যিই সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা শাহরুখ। তবে এটি মোমের মূর্তি। জানা গিয়েছে পুরো মূর্তিটি তৈরি হয়েছে মোম দিয়ে। দুই মাস কঠিন পরিশ্রম করে শিল্পী সুশান্ত রায় এই মূর্তিটি তৈরি করেছেন। মূর্তিটি আসানসোলের নিজস্ব জাদুঘরে রেখে দিয়েছেন। এটি দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেক মানুষ আসছেন। সেই সঙ্গে সেলফিও তাঁরা তুলতে চাইছেন।শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামের সম্প্রতি উদ্বোধন হল শাহরুখ খানের একটি মোমের মূর্তির। যে খবরে খুশি হয়েছেন অনুগামীরা।

বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও দেখে বেশ হৈহৈ শুরু হয়ে যায় শাহরুখ খানের ফ্যানেদের মধ্যে। এটি দেখে অনেকে অবাকও হয়েছেন। বর্তমানে অভিনেতা ডাঙ্কি সিনেমার সিনেমার জন্য খবরে রয়েছেন। তিনি কাশ্মীরে এই সিনেমার শ্যুট করার জন্য কিছুদিন আগে গিয়েছিলেন। শুটিং শেষ করে বাড়ির ফিরছিলেন অভিনেতা। অভিনেতা যখন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন ঠিক সেই সময়ের ভিডিও ভাইরাল হয়েছে। কিং খানের সঙ্গে তাঁর ম্যানেজার পূজাও ছিলেন।
সম্প্রতি, ডাঙ্কি সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ খান ছাড়াও অভিনেত্রী তাপসী পান্নুকে দেখা গেছে। অভিনেতা শাহরুখ খানকে একটি কালো জ্যাকেট ও কার্গো প্যান্টে দেখা গেছে। অভিনেতাকে কাশ্মীরের হোটেলের কর্মীদের সঙ্গে পোজ দিতেও দেখা যাচ্ছে। বয়স বাড়লেও গ্ল্যামার কিন্তু আগের মতোই আছে কিংখানের। ক্যাজুয়াল লুকের অনুগামীদের মাত দিচ্ছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications