২০ বছর পর হৃতিক কি ঘটাতে চলেছেন! ২০২২ এর ৩০ সেপ্টেম্বর 'গ্রিক গড'-এর ম্যাজিকের অপেক্ষায় ভক্তরা

বিজয় সেতুপতি ও মাধবন অভিনীত দক্ষিণী ছবি 'বিক্রম বেদা' ভারতীয় ফিল্মের ইতিহাসে একটি তাবড় অধ্যায়। বিজয় সেতুপতির অসামান্য অভিনয়ের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়েছেন মাধবন। সেই তামিল ছবির রিমেক এবার হিন্দিতে।

২০ বছর পর হৃতিক কি ঘটাতে চলেছেন! ২০২২ এর ৩০ সেপ্টেম্বর গ্রিক গড-এর ম্যাজিকের অপেক্ষায় ভক্তরা

ছবির জন্য প্রথমে অফার পেয়েছিলেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। তবে তাঁর ডিভোর্সের খবরের মাঝেই শোনা যাচ্ছে যে, আমির এই ছবি প্রত্যাখ্যান করেছেন। আরআমিরকে অফার করা সেই চরিত্রটিতে এবার অভিনয় করতে দেখা যাবে হৃতিক রোশানকে। অপেক্ষার আর বেশিদিন নেই। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এই ফিল্ম মুক্তি পেতে চলেছে বলে খবর। প্রসঙ্গত, ছবিটিত তামিল ভার্সানে দক্ষতা রেখেছিলেন পরিচালক পুষ্কর-গায়ত্রী। হিন্দি রিমেকেও তাঁরাই তাক লাগাতে চলেছেন।

'বিক্রম বেতাল' থেকে অনুপ্রাণিত এই ছবিতে মাধবন অভিনয় করেছিলেন এক পুলিশ অফিসারের ভূমিকায়। আর বিজয় ছিলেন এক অপরাধীর ভূমিকায়। অপরাধের জগতে বিজয়ের আসার ঘটনার নেপথ্যে বিজয়ের অভিনীত চরিত্রটি তিনটি গল্প শোনায়। আর সেই গল্প নিয়েই এক অসামান্য কাহিনি বিন্যাস তৈরি হয়।

তবে হৃতিক অভিনীত 'বিক্রম বেদা' ছবির রিমেক ঘিরে রয়েছে আরও একটি ঘটনা। তা হল ২০ বছর পর হৃতিকের সঙ্গে একই স্ক্রিনে এই ছবিতে দেখা যাবে সইফ আলি খানকে। শেষবার এষা দেওলের সঙ্গে 'না তুম জানো না হাম' ছবিতে তাঁদের দেখা গিয়েছে। ফলে ২০ বছর পর ফের একবার সইফের সঙ্গে মিলে হৃতিক সেই পুরনো ম্যাজিক ঘটাতে পারেন কি না, তা নিয়ে রয়েছে জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+