শাহরুখ পুত্রের জামিন আজও রইল অধরা! আরিয়ানদের মামলার পরবর্তী শুনানি ২০ অক্টোবর
আরিয়ানের মামলায় বিচারক ভিভি পাটিল এদিন তাঁর রায় রিজার্ভে রেখেছেন। ফলে মামলার পরবর্তী শুনানি ২০ অক্টোবর হবে বলে জানা গিয়েছে। যার ফলে আজও জামিন পাননি শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এর আগে এনসিবি ও আরিয়ান খানের আইনজীবীর তরফে রুদ্ধশ্বাস সওয়াল জবাব হয়। তবে শেষ পর্যন্ত দুর্গানবমীর দিনও শাহরুখ খান ও গৌরীপুত্রের জামিন হল না।

এদিকে আরিয়ানদের জামিনের আগে এদিন দুই পক্ষের আইনজীবীর মধ্যে জোরদার সওয়াল জবাব হয়। এনসিবির তরফে যেখানে বারবার জোর দেওয়া হয়েছে আরিয়ানের ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর সেখানে আরিয়ানের আইনজীবী দাবি করেন যে , হোয়াটস অ্যাপ চ্যাট এই মামলায় খুবই দুর্বল একটি প্রমাণ। তবে শেষ পর্যন্ত মামলার রায় রিজার্ভে রেখে বিচারক জানিয়ে দিয়েছেন আগামী বুধবার এই মামলার রায় দেওয়া হবে। ততদিন পর্যন্ত আরিয়ান সহ বাকিরা থাকবেন জেল হেফাজতে। এর আগে শাহরুখের ছেলে আরিয়ানের পক্ষের আইনজীবী জানিয়েছেন যে , তাঁরা আরিয়ানকে এই মামলা থেকে অব্যহতি দিতে বলছেন না, তাঁদের আর্জি কেবলমাত্র আরিয়ানকে এই মামলা থেকে জামিনে মুক্তি দেওয়া হোক। এই মামলায় জামিন দিলে তা তদন্তের দিক থেকে কোনও সমস্যা তৈরি করবে না বলে দাবি করেছেন আরিয়ানের পক্ষের আইনজীবী। যদিও সেই সওয়ালকে কার্যত নস্যাৎ করেন এনসিবি পক্ষের আইনজীবী।
মামলা চলাকালীন এদিন এনসিবির তরফে বলা হয়, আরিয়ান খান কেবলমাত্র ২ র অক্টোবর রেভ পার্টির রাত্রেই মাদক সেবন করেছেন তা নয়। আরিয়ান বহু বছর ধরে নিয়মিত মাদক গ্রহণ করেন। এক্ষেত্রে এনসিবির হাতে শাহরুখের বড় ছেলের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ চ্যাটটিই ছিল অস্ত্র। এই হোয়াটসঅ্যাপ চ্যাট ধরে এনসিবি এর আগেও দবি করেছে যে কোনও বিদেশী মাদক সরবরাহকারীর সঙ্গে আরিয়ানের বহু দিনের সম্পর্ক রয়েছে। ওই বিষয়ে সেই ভিন দেশী ব্যক্তিদের সঙ্গে যাতে যোগাযোগ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এনসিবি প্রতিনিধিরা। এদিন আদালতের মামলায় একাধিক ইস্যু পর পর আরিয়ানের বিপক্ষে যেতে শুরু করে। শেষে এদিনও আরিয়ানকে জেলেই কাটাতে হবে বলে জানা যআয় কোর্ট সেশনের পর । এই পরিস্থিতিতে দিওয়ালির আগে খান পরিবারে উদ্বেগ অব্যাহত থেকে গিয়েছে। শোনা যাচ্ছে শাহরুখ খান ও গৌরী খান ছেলের ভবিষ্যতের পথ নিয়ে বিশেষভাবে ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications