মুম্বই ক্রুজ মাদক কাণ্ডে আরিয়ান সহ অন্যান্যদের ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজত

আরিয়ান খানের ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজত

মুম্বই ক্রুজ মাদক কাণ্ডে রবিবারই এনসিবির হাতে গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান খান। সোমবার তাঁর জামিনের আবেদন না মঞ্জুর করে আদালত ২৩ বছরের আরিয়ানকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সোমবারই এই নির্দেশ দেয় মুম্বই আদালত।

৭ অক্টোবর পর্যন্ত হেফাজত

৭ অক্টোবর পর্যন্ত হেফাজত

আদালতের বিচারক বলেন, 'তদন্ত প্রধান গুরুত্ব এবং এটি সম্পন্ন করা প্রয়োজন। এটি অভিযুক্ত এবং তদন্তকারী উভয়েরই উপকার করবে।'‌‌ আরিয়ান খানের পাশাপাশি, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকেও ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। যদিও মুম্বই ক্রুজ মাদক কাণ্ডে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ১১ অক্টোবর পর্যন্ত হেফাজত চেয়েছিল আদালতের কাছ থেকে। এনসিবি জানিয়েছে যে আরিয়ানের চ্যাটে অপরাধমূলক উপাদান পাওয়া গিয়েছে এবং তিনি আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গেও যুক্ত। শনিবার রাতে ক্রুজ জাহাজে চলা রেভ পার্টিতে তল্লাশি অভিযান চালানোর সময় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে আটক করা হয় এবং পরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করে এনসিবি।

শ্রেয়াস নায়ার গ্রেফতার

শ্রেয়াস নায়ার গ্রেফতার

সোমবার এনসিবির পক্ষ থেকে শ্রেয়াস নায়ার নামে একজনকে গ্রেফতার করা হয়, যে আগে আরিয়ান খান ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্টকে মাদক সরবরাহ করত। তার নাম উঠে আসে আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টের ফোনের চ্যাট থেকে। এনসিবি জানিয়েছে যে এই তিনজন একটি পার্টিতে দেখা করেন এবং তার প্রমাণ রয়েছে আরিয়ান খানের চ্যাটে। এরপর থেকেই শ্রেয়াস আরিয়ান ও আরবাজকে মাদক পাচার করত।

ধৃত মুনমুন ধামেচারও ৭ অক্টোবর পর্যন্ত হেফাজত

ধৃত মুনমুন ধামেচারও ৭ অক্টোবর পর্যন্ত হেফাজত


আরিয়ান ও আরবাজ মার্চেন্ট ছাড়াও আরও এক অভিযুক্তের নাম হল মুনমুন ধামেচা, যাঁকে শনিবার গ্রেফতার করে এনসিবি। এই তরুণীও মাদক কাণ্ডের সঙ্গে যুক্ত। রবিবার দুপুর ২টো নাগাদ আরিয়ান খানকে গ্রেফতার করা হয় মাদক সেবন, বিক্রি ও কেনার সঙ্গে যুক্ত থাকার কারণে।

 নিষিদ্ধ মাদক উদ্ধার

নিষিদ্ধ মাদক উদ্ধার

প্রসঙ্গত, এনসিবি বিশেষ সূত্রে খবর পায় যে কর্ডিলিয়ার ক্রুজে চলা রেভ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহার করা হচ্ছে। এরপরই এনসিবির আধিকারিকরা শনিবার এই তিনদিন ধরে চলা মিউজিক্যাল পার্টিতে যাত্রী হিসাবে উঠে বসেন এবং ক্রুজে তল্লাশি অভিযান শুরু করেন। বেশ কিছু অতিথিদের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। বলিউড সুপারস্টার শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান। তাঁর গ্রেফতারের খবর শোনার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তারকা দম্পতি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+