আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যুক্ত আরিয়ান খান, ১১ অক্টোবর পর্যন্ত হেফাজত চায় এনসিবি

আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যুক্ত আরিয়ান খান, ১১ অক্টোবর পর্যন্ত হেফাজত চায় এনসিবি

মুম্বই ক্রুজ মাদক কাণ্ডে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ১১ অক্টোবর পর্যন্ত হেফাজত চাইল। শনিবার রাতে ক্রুজ জাহাজে চলা রেভ পার্টিতে তল্লাশি অভিযান চালানোর সময় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে আটক করা হয় এবং পরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করে এনসিবি।

আন্তর্জাতিক মাদক পাচার

আন্তর্জাতিক মাদক পাচার

রিমান্ড কপি অনুযায়ী, এনসিবি জানিয়েছে যে আরিয়ানের ফোনে চ্যাটের ছবির আকারে অপরাধমূলক উপাদান পাওয়া গিয়েছে, যা আন্তর্জাতিক মাদক পাচারের দিকে ইঙ্গিত দিচ্ছে। ওই চ্যাটে আরও মাদক বিতরণের জন্য প্রচুর পরিমাণ মাদক আনার কথাও উল্লেখ রয়েছে। তদন্তে আরও দেখা যায় যে তল্লাশির সময় বাণিজ্যিক পরিমাণে জানান যে সমস্ত অভিযুক্ত একটি গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং এটি একটি চক্র।

 মাদক চক্র কীভবে কাজ করত তা তদন্ত করে দেখা হচ্ছে

মাদক চক্র কীভবে কাজ করত তা তদন্ত করে দেখা হচ্ছে

এএসজি সিং বলেছেন, '‌মাদক নেওযা এখন খুব সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। পরিবার ও মানুষের স্বাস্থ্যে এর প্রভাব পড়ছে। এ ধরনের হাই-প্রোফাইল মানুষদের তরুণ সম্প্রদায় নিজেদের রোল মডেল হিসাবে মনে করেন। সেজন্য আমরা মাদকের অপব্যবহার রোধ করার চেষ্টা করছি। আপনি বলতে পারেন এটা কোনও বাণিজ্যিক পরিমাণ নয় বা হেফাজত হিসাবে কোন পরিমাণ প্রাসঙ্গিক হবে না যেভাবে তদন্তকারীরা বিস্তারিত জানতে পারে, যতক্ষণ না আমরা কোনও ব্যক্তিকে হেফাজতে নিচ্ছি যিনি নিয়মিত গত এক বছর বা তিন বছর ধরে মাদক সেবন করছে, আমরা কিভাবে খুঁজে বের করব সে কার কাছ থেকে মাদক পাচ্ছে? চক্র কিভাবে কাজ করছে?'‌

শ্রেয়াস নায়ার গ্রেফতার

শ্রেয়াস নায়ার গ্রেফতার

সোমবার এনসিবির পক্ষ থেকে শ্রেয়াস নায়ার নামে একজনকে গ্রেফতার করা হয়, যে আগে আরিয়ান খান ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্টকে মাদক সরবরাহ করত। তার নাম উঠে আসে আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টের চ্যাট থেকে। এনসিবি জানিয়েছে যে এই তিনজন একটি পার্টিতে দেখা করেন এবং তার প্রমাণ রয়েছে আরিয়ান খানের চ্যাটে।

গ্রেফতার মুনমুন ধামেচা

গ্রেফতার মুনমুন ধামেচা

আরিয়ান ও আরবাজ মার্চেন্ট ছাড়াও আরও এক অভিযুক্তের নাম হল মুনমুন ধামেচা, যাঁকে শনিবার গ্রেফতার করে এনসিবি। এই তরুণীও মাদক কাণ্ডের সঙ্গে যুক্ত। রবিবার দুপুর ২টো নাগাদ আরিয়ান খানকে গ্রেফতার করা হয় মাদক সেবন, বিক্রি ও কেনার সঙ্গে যুক্ত থাকার কারণে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+