৩ সপ্তাহ পর জেল মুক্তি, আর্থার রোড জেল থেকে বেরিয়ে এলেন আরিয়ান খান
৩ সপ্তাহ পর জেল মুক্তি, আর্থার রোড জেল থেকে বেরিয়ে এলেন আরিয়ান খান
অবশেষে জেল মুক্তি। মুম্বইয়ের আর্থার রোড েজল থেকে ছাড়া পেলেন আরিয়ান খান। ছেলেকে আনতে শাহরুখ খান আগেই পৌঁছে গিয়েছিলেন সেখানে। মন্নতে আজ খুশির হাওয়া। ৩ সপ্তাহ পর ছেলেকে ছুঁতে পারলেন বাদশাহ। চোখের পাতা ভিেজ এসেছিল তাঁর। রোদ চশমার আড়ালে পিতৃস্নেহ উঁকি দিতে শুরু করেছিল। আরিয়ানের চোখও তাকিয়ে ছিল বাবার দিকে। জেলের দরজা খুলতেই সাংবাদিক আর ফটো গ্রাফারদের ভিড় ঘিরে ধরেছিল তাঁকে। পুলিশ কোনও রকমে আরিয়ান খানকে গাড়িতে তুলে দেয়।

জেল মুক্তি আরিয়ানের
অবশেষে ২৮ দিন পর অবশেষে মুক্তি পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সকাল ১১টা নাগাদ জেল থেকে ছাড়া পান আরিয়ান। আগে থেকেই সেখানে হাজির ছিলেন শাহরুখ। তার দেহরক্ষীরাও সেখানে হাজির হয়ে গিয়েছিলেন। আরিয়ানকে নিরাপদে গাড়িতে তোলার জন্য পুলিশের পাশাপাশি শাহরুখের দেহরক্ষীরাও ছিলেন। ভোর সাড়ে পাঁচটা থেকেই আর্থার রোড জেলে আরিয়ানের জামিনের কাগজ পত্রের যাচাই শুরু হয়ে গিয়েছিল। জেল কর্তৃপক্ষ একাধিক বিষয় খতিয়ে দেখতে শুরু করে দিয়েছিলেন। আরিয়ান খানও প্রস্তুত হতে শুরু করেছিলেন। ৩ সপ্তাহ পর বাড়ি ফিরলেন তিনি। সানগ্লাসের নীচে শাহরুখের চোখের পাতা ভিজে উঠেছিল। আর্থার রোড জেল থেকে ১২ কিলোমিটার দূরে মান্নত। সেই ১২ কিলোমিটার রাস্তাও এখন কয়েক মাইল বলে মনে হচ্ছে আরিয়ানের।

জামিন মিললেও মুক্তিতে দেরি
গত বৃহস্পতিবার বিকেলেই বম্বে হাইকোর্ড জামিন মঞ্জুর করেছিল আরিয়ান খানের। কিন্তু সেদিন জামিনের অর্ডার বের করেননি। পরেরদিন জামিনের অর্ডার বেরোলেও সেই সব আইনি কাজ শেষ করতে দিন শেষ হয়ে যায়। কাজেই শুক্রবার আর মুক্তি দেওয়া যায়নি শাহরুখ পুত্রকে। জামিন পাওয়ার পরেও জেলেই রাত কাটাতে হয়েছিল তাঁকে। তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউডের একাধিক তারকা। মন্নত কিন্তু বৃহস্পতিবার সন্ধে থেকেই সেজে উঠেছিল। শোনা যায় আরিয়ানের মুক্তির খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন গৌরী খান। পর পর তিনবার আদালতে নামঞ্জুর হয়েছিল আরিয়ানের জামিনের আবেদন। সেসময়ও গাড়ির মধ্যে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল তাঁেক।

জামিনে একাধিক শর্ত
৩ সপ্তাহ পর আরিয়ান খানের জামিন মঞ্জুর হলেও একাধিক শর্ত আরোপ করেছে আদালত। বৃহস্পতিবার জামিন মঞ্জুর করার পর শুক্রবার সেই শর্তাবলী নিয়েইএকাধিক সাক্ষর করতে হয়েছে আরিয়ান খানের আইনজীবীকে। আরিয়ান খানের পাসপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। এই মামলার নিস্পত্তি যতদিন না হচ্ছে ততদিন দেশ ছেড়ে আরিয়ান খান কোথাও যেতে পারবেন না। আবার বলা হয়েছে প্রতি শুক্রবার আরিয়ান খানকে এনসিবির দফতরে হাজিরা দিতে হবে। তার সময়ও বেধে দিয়েছে আদালত। প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আরিয়ান খানকে হাজিরা দিতে বলা হয়েছে। গতকাল অভিনেত্রী জুহি চাওলা সই করেছিলেন আরিয়ান খানের জামিনের বন্ডে। ১ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে আরিয়ানকে

মন্নতে কড়া নিরাপত্তা
মন্নতের পথে চলেছে আরিয়ান খানের গাড়ি। আজই দীপাবলি সেখানে। গোটা বাড়ি আলোর মালায় সাজিয়ে দিয়েছেন শাহরুখ-গৌরী। যতদিন আরিয়ান খান জেলে ছিলেন ততদিন বাড়িতে কোনও মিষ্টি তৈরি হয়নি। আজ হয়তো ছেলের পছন্দের সবরকম খাবার তৈরি করাবেন গৌরী খান। প্রসঙ্গত উল্লেখ্য আরিয়ান জেলে থাকাকালীন তাঁর জন্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছিলেম গৌরী খান। কিন্তু জেল কর্তৃপক্ষ সেগুলি জেেলর ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। জেলের খাবারই খেতে হয়েছে আরিয়ানকে। কাজেই আরিয়ানের পছন্দের সব খাবার যে আজ মজুত থারবে মন্নতে তাতে কোনও সন্দেহ নেই। মন্নত জুড়ে এখন কড়া নিরাপত্তা। শাহরুখ খানের গার্ডরা গোটা বাড়ি ঘিরে রেখেছেন।

বাড়ি পৌঁছলেন আরিয়ান
অবশেষে বাড়ি পৌঁছলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকল বাদশাহের গাড়ি। বাড়িতে অধীর অপেক্ষায় ছিলেন গৌরী খান। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। তার আগেই নিউ ইয়র্ক থেকে বাড়ি ফিরছেন শাহরুখ কন্যা সুহানাও। ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে এবার হয়তো পারিবারিক সঙ্গেই জন্মদিন উদযাপন করবেন শাহরুখ। মন্নতের সামনে সকাল থেকে ভিড় করেছিলেন তাঁর অনুরাগীরা। শাহরুখের গাড়ি পৌঁছতেই বাজি ফোটানো শুরু হয়ে যায়। উল্লাস করতে শুরু করেন তাঁর অনুরাগীরা।












Click it and Unblock the Notifications