জামিন পেলেন না আরিয়ান, ছেলেকে মুক্ত করার চেষ্টা এবারও বিফলে গেল শাহরুখের

জামিন পেলেন না আরিয়ান, ছেলেকে মুক্ত করার চেষ্টা এবারও বিফলে গেল শাহরুখের

জামিন পেলেন না আরিয়ান খান। মুম্বইয়ের সেশন আদালতে ছেলের জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ান খানের আইনজীবী সতীশ মানোশিল্ডের করা আবেদন খারিজ করে দেয় আদালত। গত বৃহস্পতিবার ১৪ দিন তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। তারপরেই আরিয়ান খানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন।

জামিন নাকোচ আরিয়ানের

জামিন নাকোচ আরিয়ানের

আজ ফের আরিয়ানের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। মুম্বইয়ের নগর দায়রা আদালতে জামিনের আবেদন করেছিলেন আরিয়নের আইনজীবী সতীশ মনোশিন্ডে । কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। কাজেই আবারও খারিজ হয়ে গেল শাহরুখ পুত্র আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আর্জি। আগামী বুধবার ফের মামলার শুনানি। সেদিন ফের আদালতে পেশ করা হবে আরিয়ানকে।

মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র

মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র

২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়াগামী ক্রুজ শিপে রেভ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। সঙ্গে তাঁর দুই বন্ধুকেও গ্রেফতার করা হয়। মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্টকে। আরবাজ মার্চেন্টের সঙ্গে আরিয়ানের বন্ধুত্ব শৈশব থেকে। আরিয়ান এবং আরবাজকে জেরা করে একাধিক তথ্য হাতে এসেছে এনসিবি তদন্তকারীদের। আরিয়ান লন্ডনে পড়ার সময় থেকেই মাদক নিতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এমনকী দুবাইয়ে থাকাকালীনও আরিয়ান মাদক সেবন করতেন বলে জানা গিয়েছে।

আর্থার রোড জেলে আরিয়ান

আর্থার রোড জেলে আরিয়ান

মুম্বইয়ের আর্থার রোড জেলে রাখা হয়েছে আরিয়ানকে। এই জেলেই একসময় থাকতেন সঞ্জয় দত্ত। প্রসঙ্গত উল্লেখ্য গত পরশু গৌরী খান আরিয়ানের জন্য কিছু জিনিস পাঠিয়েছিলেন েজলে। কিন্তু জেল কর্তৃপক্ষ সেটা করতে দেননি। তাঁরা জানিয়ে দেন জেলের খাবারই খেতে হবে আরিয়ানকে। প্রসঙ্গত উল্লেখ্য দ্বিতীয়বার আরিয়ানের জামিনের আর্জি খারিজ হওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন গৌরী খান। এদিকে বলিউড এই ঘটনায় শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। আরিয়ানের গ্রেফতারির দিনেই শাহরুখের বাড়িতে গিয়েছিলেন সলমন খান।

মাদক কাণ্ডের তদন্ত

মাদক কাণ্ডের তদন্ত

আরিয়ান খানের গ্রেফতারিতে ফের সুশান্ত সিং রাজপুতের ঘটনা উস্কে দিয়েছে বলিউডে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে একাধিত মাদক যোগ প্রকাশ্যে এসেছিল। দিপীকা পাড়ুকোনকেও জেরা হরেছিল এনসিবি। এদিকে আবার ভারতী এবং তাঁর স্বামীকেও এনসিবি মাদক যোগে জেরা করেছিল। বলিউডের স্টার কিডদের মাদক সেবনের ঘটনা একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে শাহরুখ-গৌরীর অভিভাবকত্ব নিয়েও।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+